চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে করোনায় মৃত্যু ১৬, আক্রান্ত উপ-স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 26, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীন থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে ৩৯টি দেশে। এর মধ্যে শুধু ইরানেই মারা গেছে অন্তত ১৬ জন। আক্রান্ত হয়েছেন দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছি।

হারিরছি, তার দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে নিয়মিত ব্রিফ করতেন। বর্তমানে তাকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিজের ধারণ করা একটি ভিডিওতে এ তথ্য জানান ইরাজ নিজেই।

তিনি বলেন, ‘আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। গতকাল রাতে আমার জ্বর আসার পর পরীক্ষা করে প্রাথমিকভাবে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।’

‘‘আমি আপনাদের উদ্দেশে বলতে চাই, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এই ভাইরাসকে পরাজিত করব।’’

তবে ইরানের নাগরিকদের এ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।

ইরানে এখনও পর্যন্ত ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৫ জন।

নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। আস্ট্রিয়ায় ২ জন, ক্রোয়েশিয়ায় ১ জন এবং স্পেনে ১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়াও ওমানে ২ জন এবং বাহরাইনে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভাইরাসটি বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচ ও।

চীন এখন পর্যন্ত ২ হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে ইরানে দ্বিতীয় সর্বোচ্চ করোনা ভাইরাসে মৃত্যুর রেকর্ড করা হয়েছে ১৬ জন। এছাড়াও সাউথ কোরিয়ায় ১২ জন ও ইটালিতে ১১ জনের মৃত্যু হয়েছে। বিশ্বজুরে প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

৩৯টি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তে সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির বিষয়টিকে উদ্বেগজনক বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর প্রাদুর্ভাব ঠেকাতে আরও জোরালো প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। বাংলাদেশে এখনও পর্যন্ত করোনার উপস্থিতি না পেলেও ভ্রমণে সবাইকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tags: করোনা ভাইরাসচীন
Previous Post

ঢাবির পাঁচ শিক্ষক চাকরিচ্যুত

Next Post

চ্যানেল আইয়ের পর্দায় শাকিব-পূর্ণিমার ‘সুভা’

Next Post

চ্যানেল আইয়ের পর্দায় শাকিব-পূর্ণিমার ‘সুভা’

বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’, দুই বই নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT