চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে আইএস এর নতুন ফ্রন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 অপরাহ্ন 07, জুন 2017
in আন্তর্জাতিক
A A
ইরান

ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবন এবং প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে একই সঙ্গে দুইটি হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। ইরানে আইএস’র দাবি করা প্রথম হামলা এই দু’টি, যাতে কমপক্ষে ১২ জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে আইএস জানায়, তাদের ৫ জন যোদ্ধা এই হামলায় অংশ নিয়েছে। ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিমদের উপর আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি দলটি। এছাড়াও একটি ভিডিও প্রকাশ করে তারা, সংসদ ভবনের ভেতর থেকে যা ধারণ করা হয় বলে দাবি দলটির।

ইরানের একজন সংসদ সদস্য পরে নিশ্চিত করেন, ভিডিওতে তার কার্যালয় দেখা যাচ্ছে এবং তার একজন কর্মচারী সেখানে মৃত পড়ে রয়েছেন।

ইরাক এবং সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে ইরানের সক্রিয় অংশগ্রহণের পরও সুন্নিপন্থী জঙ্গি দলটি এর আগে ইরানে কোন হামলা চালায়নি এবং শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে তাদের সমর্থনও অনেক কম।

তবে এই হামলার পেছনে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের রেভোলিউশোনারি গার্ডস।

নিহতের সঠিক তথ্য নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। হামলাকারীসহ ১২ জন নিহত হয়েছে, নাকি দু’টি হামলার ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছে, না শুধুমাত্র সংসদ ভবনেই ১২ জন নিহত হয়েছে, তা স্পষ্ট নয়। এছাড়াও হামলা দু’টিতে ৪০ জন আহত হয়েছে বলে জানায় জরুরি সেবাদানকারী সংস্থার প্রধান পির হোসেইন কোলিভান্দ।

তৃতীয় আরও একটি হামলা নস্যাৎ করে দেয়া হয়েছে বলেও জানায় ইরানের কর্তৃপক্ষ।

সন্ত্রাস একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং ঐক্যের ডাক দিয়েছেন।

ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকজন হামলাকারী হঠাৎ করেই একে-৪৭ রাইফেল নিয়ে পার্লামেন্ট ভবনে ঢুকে গুলি চালাতে শুরু করে। ইরানের এমপি এলিয়াস হজরতি বলেছেন, তিন হামলাকারীর দু’জনের হাতে কালাশনিকভ রাইফেল এবং একজনের কাছে একটি কোল্ট পিস্তল ছিল।

একই সময়ে পার্লামেন্ট ভবন থেকে বেশ দূরে দক্ষিণে ইরানের আধুনিক ইসলামিক প্রজাতন্ত্রের জনক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমিনির মাজারে গুলিবর্ষণের খবর জানায় বিবিসি।

মাজারের জনসংযোগ কর্মকর্তা আলী খলিলি বার্তা সংস্থা ইরনাকে জানায়, সেখানে হামলাকারীদের একজন মাজারের বাইরে অবস্থিত ব্যাংকের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।

ইরানের সংসদ ভবনে হামলা চালানো ৪ জন নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। আর আয়াতুল্লাহ খোমিনির মাজারে একজন হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং অপরজনকে নিরাপত্তা বাহিনী হত্যা করে।

Tags: আইএসইরান
Previous Post

মিলারের প্রতিরোধের পর নিরাপদে প্রোটিয়ারা?

Next Post

অবৈধ দখলের বাড়ি ছাড়লেন ব্যারিস্টার মওদুদ

Next Post

অবৈধ দখলের বাড়ি ছাড়লেন ব্যারিস্টার মওদুদ

পাকিস্তান ইনিংসে যখন বৃষ্টি হানা দেয়

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT