চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের নতুন প্রেসিডেন্টে ইসরায়েলের ‘গভীর উদ্বেগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 20, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের নতুন প্রেসিডেন্টের শুভেচ্ছা জানাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েকঘণ্টার মধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েল বলেছে, রাইসিকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগ থাকা উচিত।

রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে বেশি উগ্রবাদী প্রেসিডেন্ট মন্তব্য করে ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেন, ‘নতুন নেতা ইরানের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি করবেন।’

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে রাইসির নাম ঘোষণা করে।

বিবিসি বলছে, ৬২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিন রেজাই পেয়েছেন ৩৪ লাখ, ১২ হাজার ৭১২ ভোট।

এ ছাড়া তৃতীয় অবস্থানে থাকা আবদুল নাসের হেমাতি ২৪ লাখ ২৭ হাজার ২০১ ভোট এবং চতুর্থ স্থানে থাকা আমির হাসেমি পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির পর প্রেসিডেন্ট দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। ইরানের আভ্যন্তরীণ নীতিমালা ও পররাষ্ট্রনীতির বিষয়ে প্রেসিডেন্টের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

আগস্টে ক্ষমতা গ্রহণ করবেন রাইসি।  ইরানের প্রধান বিচারপতি রাইসি অতি-রক্ষণশীল মতাদর্শ ধারণ করেন।

জয়লাভের পর এক বার্তায় রাইসি সরকারের উপর জনগণের বিশ্বাস শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি পুরো জাতির নেতা হবেন।

‘‘আমি একটি কঠোর পরিশ্রমি, বৈপ্লবিক এবং দুর্নীতিবিরোধী সরকার গড়ে তুলবো।’’

কোনো রাখঢাক না রেখে নিজেকে একজন উগ্রবাদী মানুষ হিসেবে বর্ণনা করে করে টুইটবার্তায় লিওর হায়াত বলেন, তিনি ইরানের মিলিটারি পারমাণবিক কাযক্রমকে দ্রুত এগিয়ে নিয়ে যাবেন।

ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে একে অন্যের বিরুদ্ধে ‘ছায়া যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। যার ফলে দুই দেশই আঘাতের বদলে আঘাতের পদক্ষেপ নিয়েছে। তবে এ পর্যন্ত তারা সর্বাত্মক বিরোধকে এড়িয়ে চলেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে শত্রুতা আরও বেড়েছে।

Tags: ইব্রাহিম রাইসিইরানইসরায়েল
Previous Post

ডাচম্যান ডিপাই এখন বার্সার

Next Post

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ শোক প্রকাশের জন্য স্মারক স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিপদে পড়া নারী ও দুই পুরুষ, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT