চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 পূর্বাহ্ন 19, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A
ইরানের ওপর নিষেধাজ্ঞা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেয়ার অভিযোগে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে নতুন এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

‘পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে করা ঐতিহাসিক চুক্তি ইরান মেনে চলছে’ বলে ট্রাম্প প্রশাসনের ঘোষণার এক দিনের মাথায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণা এই ঘোষণা আসলো।

মার্কিন পররাষ্ট্র বিভাগের বরাতে এনডিটিভি জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির অপতৎপরতা সমর্থনকারী ১৮ ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ, হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো দলগুলোকে ইরান সমর্থন দিয়ে যাচ্ছে, যাতে করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হয়। এছাড়া সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিজ জনগণের উপর নৃশংসতা চালিয়ে যাওয়ার পরও ইরান আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। আবার ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দিয়েও ইরান সেখানকার যুদ্ধ প্রলম্বিত করছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের করা আলোচিত পরমাণু চুক্তি থেকে সরে আসার প্রতিশ্রুতি দিলেও তা থেকে এখনই সরে আসছেন না।

Tags: ইরান-যুক্তরাষ্ট্র
Previous Post

জিততে থাকা দলকে হারাতে ওস্তাদ আম্পায়ার শামসুদ্দিন

Next Post

জি২০: পুতিনের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠকের তথ্য ফাঁস

Next Post
রুশ মার্কিন সম্পর্ক

জি২০: পুতিনের সঙ্গে ট্রাম্পের গোপন বৈঠকের তথ্য ফাঁস

হুমায়ূন আহমেদ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT