চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানি বিজ্ঞানী হত্যা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:49 অপরাহ্ন 30, নভেম্বর 2020
in সম্পাদকীয়
A A
ইরানি বিজ্ঞানী হত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ উৎকণ্ঠা চুক্তি অবরোধ পর্যন্ত গড়িয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদ চরমে পৌঁছে গেছে। ডেমোক্র্যাট ওবামা সরকার ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করেছিল, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে বাতিল করে দেন। এত কিছুর পরও ইরানকে তার পরমাণু বোমা বানানোর বিষয়ে বিরত রাখা যায়নি বলে পশ্চিমা বিশ্ব অন্য পথ বেছে নিয়েছে। গত কয়েকবছরে ইরানে বেশ কয়েকজন বিজ্ঞানী এবং সামরিক বাহিনীর জেনারেল সোলাইমানিকে নির্মমভাবে খুন করা হয়। ইরান বরাবরই এসব হত্যাকাণ্ডে ইজরায়েল ও সেদেশের গোয়েন্দা সংস্থাকে দায়ী করে আসছে।

চ্যনেল আই অনলাইন সংবাদে জানা যায়: গত শুক্রবার সন্ত্রাসীদের গুপ্ত হামলায় ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ নিহত হয়েছেন। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে: ওই হামলায় আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ওই হামলায় তার নিরাপত্তায় কর্মীরাও আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইরানে ২০১০ থেকে ২০১২ পর্যন্ত পরমাণু নিয়ে গবেষণা নিয়োজিত চারজন বিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছে। তবে ইরান ওইসব হত্যাকাণ্ডের জন্য সবসময় ইসরাইলকে দায়ী করে আসছে। ২০১৮ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এক বক্তব্যে ইরানের আজকের হামলায় নিহত নিউক্লিয়ার বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ নাম বিশেষভাবে উল্লেখ্য করেছিলেন।

সন্ত্রাসী হামলায় ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার ঘটনার প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সামরিক উপদেষ্টা হোসেইন দেহাগান বলেছেন: সন্ত্রাসীদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে ওই হামলাকে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়,পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, মোহসেন ফখরিজাদাহ ইরানের গুপ্ত পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনের বড় কর্তা।’

আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন। তবে পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ইরান শান্তিরক্ষার জন্য বলে দাবি করে আসছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গতকাল টুইট বার্তায় বলেন: সন্ত্রাসীরা ইরানের একজন প্রখ্যাত বিজ্ঞানীকে হত্যা করেছে। তিনি এ হামলার জন্য ইজরায়েলকে দায়ী করেন। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ইরান যতোই গর্জন করুক না কেন; এই মুহূর্তে কোনো যুদ্ধে জড়াবে না তারা। বিশেষ করে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে। তাই প্রতিশোধের হুমকি তাদের আপাত কৌশলের অংশ। বাস্তবতার সাথে মিল নেই।

তবু এই ঘটনা ইরান অতি সহজে ছাড় দেবে বলে মনে হয় না। তবে এটাও ঠিক এই মুহূর্তে ইরান কোনো গুরুতর যুদ্ধে না জড়ালেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরান তার পরমাণু বোমা বানানোর গোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইজরায়েলকে টার্গেট করে। ভবিষ্যতে ইজরায়েল ও ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যে আরেকটি একটা বড় ধরণের মানবিক বিপর্যয় হয়তো ঘটে যাবে। বিশ্বশান্তির ধারকবাহকদের এসব বিষয়ে এখনই তৎপর না হলে ভবিষ্যত পৃথিবীতে শান্তির জন্য বড় হুমকি হয়ে হয়ে দাঁড়াবে এইসব অপতৎপরতা।

Tags: ইরানসম্পাদকীয়
Previous Post

জন্ম থেকে দৃষ্টিহীন প্রণব লাল ছবি তোলেন প্রযুক্তির সাহায্যে

Next Post

নিজের চরিত্রে ড্রেকে আপত্তি নেই ওবামার

Next Post
বারাক ওবামার হাসিমুখের ছবি, ক্যাপশন ওবামার চরিত্রের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের চরিত্রে ড্রেকে আপত্তি নেই ওবামার

বাংলাদেশের সাঁতারুরা সমুদ্রে পাড়ি দিচ্ছেন, উৎসাহ ও উদ্দীপনা সহকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ৪৩ সাঁতারু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT