চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 15, মার্চ 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশি ফুটবল খেলোয়াড় পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশরাফুল ইসলামের হ্যাটট্রিকে এএইচএফ কাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। জাকার্তার জেবিকে ফিল্ডে গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করে সেমির টিকেট কেটেছে হোসেন সরোয়ারের দল।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। তার আগের ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিলেন জিমি-মিমোরা।

১৭ মার্চ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে নামবে বাংলাদেশ, ৬ পয়েন্ট নিয়ে যারা দুইয়ে। সেই ম্যাচ জিতলে গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে যাবে গত তিন আসরের চ্যাম্পিয়নরা।

দুই ম্যাচে বড় জয় পাওয়া আত্মবিশ্বাসী বাংলাদেশ এদিনও শুরু থেকেই ইরানকে চেপে ধরে। চতুর্থ মিনিটে কাউন্টার অ্যাটাকে অবশ্য প্রথম গোলটি করে বসে ইরানই। মোহাম্মদ আলি সালেহিপোরের গোলে এগিয়ে যায় দলটি।

গোল হজম করে আরও আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করার সুযোগ হারান আশরাফুল ইসলাম। দুই মিনিট পর ফিরতি পেনাল্টি কর্নারে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুলই।

দ্বিতীয় কোয়ার্টারে গোলের জন্য মরিয়া ছিল দুদল। প্রথম দশ মিনিটে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি কেউই। শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আশরাফুল।

তৃতীয় কোয়ার্টারে প্রথম দুই ম্যাচের অপ্রতিরোধ্য বাংলাদেশকে দেখা যায়। এই কোয়ার্টারে খোরশেদ, মিলন ও আশরাফুল মিলে করেন ৩ গোল। ৪০তম মিনিটে ব্যবধান আরেকটু কমান ইরানের নাভিদ তাহেরিরাদ।

শেষ কোয়ার্টারে ফিল্ড গোল করেন রোমান সরকার। ৬-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোপিনাথ কৃষ্ণমূর্তির শিষ্যরা।

Tags: আশরাফুলইরানএএইচএফ কাপ হকিওমানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

প্রভাসের ‘রাধে শ্যাম’ ছবির নেতিবাচক সমালোচনায় ভক্তের আত্মহত্যা

Next Post

রাষ্ট্রপতির কাছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Next Post
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির কাছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

তথ্যমন্ত্রীসহ অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT