চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক যুদ্ধ নিয়ে বুশ-ব্লেয়ারের গোপন নথি ফাঁস

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
11:26 অপরাহ্ন 17, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

সম্প্রতি ফাঁস হওয়া মার্কিন সরকারের এক গোপন নথিতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যা অনেকটা বোমা বিস্ফোরণের মতো। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে পররাষ্ট্র সচিব কলিন পাওয়েলের পাঠানো ওই আনুষ্ঠানিক চিঠিতে উঠে এসেছে ইরাক যুদ্ধ বিষয়ক অনেক জানা-অজানা পরিকল্পনার তথ্য।

চিঠিতে ইরাক নিয়ে বুশ এবং ব্লেয়ারের পরিকল্পনার কথা লেখা আছে। চিঠির বক্তব্য থেকে দেখা যায়, মুখে সবসময় শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের কথা বললেও আসলে ইরাকে যুদ্ধ শুরুর এক বছর আগেই বুশ এবং ব্লেয়ার ইরাকে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন!

নির্বাচনী প্রচারণায় ব্লেয়ার সে সময় বারবার ভোটারদের বলছিলেন, ‘আমরা ইরাকে কোনো রকম সামরিক তৎপরতা প্রস্তাব করি না।’ প্রকাশিত গোপন চিঠিটা কিন্তু তার ঠিক উল্টোটাই বলছে।

২০০২ সালে টেক্সাসের ক্রফোর্ডে জর্জ বুশ এবং টনি ব্লেয়ারের মধ্যে এক সম্মেলন হয়, যেখানে এ দু’জন ইরাকে হামলা চালানো বিষয়ে আলোচনা করেন। সেই প্রসঙ্গেই সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে ২৮ মার্চ কলিন পাওয়েল চিঠিতে বুশকে নিশ্চিত করেন ইরাক বিষয়ে যে কোনো সামরিক কর্মকাণ্ডে যুক্তরাজ্য ‘আমাদের সঙ্গে থাকবে’।

শুধু তাই নয়, গোপন ওই ডকুমেন্টে আরো বলা হয়, ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে – এমন খবর প্রচারে প্রেসিডেন্ট বুশের পক্ষে সাফাই গাওয়ার কাজ করবেন ব্লেয়ার, যেখানে ‘গণবিধ্বংসী অস্ত্র’ বলতে প্রকৃতপক্ষে সাদ্দামের কাছে কিছু ছিলো না।

কথা ছিলো ব্লেয়ারের এই সহায়তার বিনিময়ে বুশ তার ভাবমূর্তি রক্ষার দায়িত্ব নেবেন। পরিস্থিতিকে এমনভাবে তুলে ধরবেন যেনো সবাই মনে করে ব্রিটেন আমেরিকার পোষা কুকুর নয়। দু’টি দেশের মধ্যে একটি ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে যেখানে দু’টি দেশই সমান।

ওই ডকুমেন্টের আরেকটি চিঠি থেকে বেরিয়ে এসেছে যে, ইরাক যুদ্ধ সম্পর্কে ব্রিটিশ জনমত প্রভাবিত করার জন্য বুশ যুক্তরাজ্যের লেবার পার্টিতে গুপ্তচর নিযুক্ত করেছিলেন।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল সার্ভারের সব ই-মেইল প্রকাশ করার জন্য আদালতের দেওয়া নির্দেশের প্রেক্ষিতে এই ডকুমেন্টগুলো প্রকাশ হয়ে যায়। ধারণা করা হচ্ছে ইরাক যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে হিলারি ডকুমেন্টগুলো চেয়েছিলেন।

অনেক আগে থেকেই দাবি চলে আসছিলো ব্লেয়ার এবং বুশ বুশের ক্রফোর্ড র্যা ঞ্চের বন্ধ দরজার আড়ালে ইরাক যুদ্ধের পরিকল্পনা করেছিলেন এবং দু’জনে মিলে ‘রক্ত দিয়ে’ ইরাকে হামলা করার চুক্তি সই করেছিলেন। তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরই অভিযোগটি অস্বীকার করে এসেছেন। গোপন ডকুমেন্টগুলো ফাঁসের মধ্য দিয়ে তাদের বেুশ-ব্লেয়ার জোটের মিথ্যাচারই যেনো ফাঁস হয়ে গেলো।

২০০৩ সালে ইরাকে সংঘটিত মার্কিন-ব্রিটিশ আক্রমণ তদন্তে গঠিত দলের প্রধান ছিলেন স্যার জন চিলকট। সম্প্রতি ফাঁস হওয়া এই চিঠি তিনি তদন্তের সময় না দেখে থাকলে এটি ইরাক যুদ্ধের তদন্তে নতুন দিক খুলে দেবে বলে মনে করা হচ্ছে। তাই স্যার চিলকটের কাছে তদন্ত পুনরায় শুরুর দাবি জানিয়েছেন অনেকে।

Tags: ইরাক যুদ্ধজর্জ বুশটনি ব্লেয়ারযুক্তরাষ্ট্র
Previous Post

রিয়ালের সেরাদের ছাড়িয়ে সর্বকালের সেরা রোনালদো?

Next Post

ইরাক যুদ্ধ নিয়ে বুশ-ব্লেয়ারের গোপন নথি ফাঁস

Next Post

পিতা যেন অভিবাসী সন্তানকে ক্ষমা করে দেন

হাঙ্গেরি ছেড়ে হাজারো শরণার্থী এখন শ্লোভানিয়ামুখি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT