চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাক-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:01 পূর্বাহ্ন 13, নভেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক-ইরান সীমান্ত অঞ্চলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ১৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১৭শ’ মানুষ।

ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হেনাম সাইদির বরাতে টেলিগ্রাফ জানায়, পশ্চিম ইরানের কারমানশাহ প্রদেশ ও আশপাশের এলাকা মিলে কমপক্ষে ১৬৪ জন নিহত হয়েছে। আরও ৬ জন ইরাকে মারা গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ ও উদ্ধারকর্মীদের সূত্রে জানিয়েছে বিবিসি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২০মিনিটে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরাক-ইরান সীমান্ত অঞ্চল। সীমান্তের হালাবজা শহর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৩৩.৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে মার্কিন ভূ-তত্ত্ব বিষয়ক গবেষণা সংস্থা ইউএসজিএস।ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত-ভূমিকম্প

ভূমিকম্পের সময় আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় নেমে আসেন শহরের বাসিন্দারা। মসজিদসহ বিভিন্ন স্থানে লাউডস্পিকারে চলে প্রার্থনা। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইরাকের সুলাইয়ামানিয়ায় শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তবে ইরানের কাশর-ই-শিরিন এলাকায় হতাহতের সংখ্যা বেশি। দেশটির রেড ক্রিসেন্ট প্রধান মোর্তেজা সেলিম ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএন’কে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে সেখানে কমপক্ষে ৮টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু গ্রামে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত-ভূমিকম্প

উত্তর ইরাকে ভয়াবহ এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশের অন্যান্য শহরেও ছিল একই দৃশ্য। এ অঞ্চলের মানুষকে আবারও ভূমিকম্পের আশঙ্কায় ভবন থেকে দূরে থাকা ও লিফট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ইরাকের আবহাওয়া অধিদপ্তর।

আইআরআইএনএন’কে ইরানের জরুরি সেবা প্রধান পীর হোসেন কুলিভান্দ জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। কিন্তু ভূমিকম্প আক্রান্ত বেশ কিছু স্থানে ভূমিধস হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পে নিহত-ভূমিকম্প

ইরাকের রাজধানী বাগদাদে ভূমিকম্পের প্রভাব না পড়লেও তুরস্ক, ইসরায়েল, এমনকি কুয়েতেও অনুভূত হয়েছে শক্তিশালী এ ভূমিকম্প।

Tags: ভূমিকম্প
Previous Post

অসাধারণ! আমার কান্না চলে আসছে: নুহাশ হুমায়ূন

Next Post

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা ঝুঁকি বাড়ায়

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা ঝুঁকি বাড়ায়

হুমায়ূন আহমেদের গান

গানে গানে হুমায়ূন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT