চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 18, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ইরাকের রাজধানী বাগদাদে একটি ফুটবল স্টেডিয়াম গড়ার প্রস্তাব দিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক সঙ্গে ১ লাখ ৩৫ হাজার দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন।

সৌদি আরব এবং ইরাকের মধ্যে সম্প্রতি বসরাতে একটি ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল। তাতে সৌদি আরব ৪-১ গোলে পরাজিত হয়। এরপরই সৌদির যুবরাজ সালমান জয়ের পুরস্কার হিসাবে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার অল-আবাদিকে ফোন করে এই উপহারের কথা ঘোষণা করেন।

১৯৯০ সালে কুয়েত দখল করে নেয় ইরাকের সেনা। প্রতিবেশি দেশ সৌদি আরব এবং ইরাকের সঙ্গে আন্তর্জাতিক সীমানার ভাগভাগি আছে কুয়েতের। ইরাকের কুয়েত আক্রমণের পর থেকেই সৌদির সঙ্গে ইরাকেরও সম্পর্কের অবনতি হয়। পাশাপাশি তখন থেকেই ইরাকে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিষিদ্ধ করে দেয় ফিফা।

সৌদি আরব এবং ইরাকের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ দেখার পরই ইরাকের পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক ম্যাচের সবুজ সঙ্কেত দিয়েছে ফিফা।

ইরাকের কারবালা, বসরা এবং এরবিল-এই তিন শহরে আপাতত ইরাককে প্রতিযোগিতামূলক ম্যাচের আয়োজন করার অনুমতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বর্তমানে ইরাকের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম রয়েছে বসরা স্পোর্টস সিটিতে। এটার ধারণক্ষমতা ৬৫ হাজার। সৌদির ঘোষিত স্টেডিয়াম এর দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন হবে।

এখনও বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম নর্থ কোরিয়ার পিয়ংইয়ংয়ে রয়েছে। নাম রুঙ্গাডো মে স্টেডিয়াম। যে স্টেডিয়ামে ১ লাখ ১৪ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

Next Post

ছবি নেই, তাই বাংলাদেশ-ভারত ফাইনাল দেখাবে জোনাকি হল

Next Post

ছবি নেই, তাই বাংলাদেশ-ভারত ফাইনাল দেখাবে জোনাকি হল

উন্নয়নশীল দেশ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় বিবেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT