চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরাকের রাজধানী বাগদাদের দৃশ্য, সেনা সদস্যরা নিরাপত্তা চেক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার খবর পাওয়া গেছে। রোববার  স্থানীয় সময় রাতে অন্তত ৫টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানান শহরটিতে কর্মরত সাংবাদিকরা।

ইরাকের মাটিতে ইরানি সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তির প্রাক্কালে এমন হামলার খবর সামনে এলো।

রকেট হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন দূতাবাসের সি-র‍্যাম রকেট ডিফেন্স সিস্টেম চালুরও আভাস পেয়েছেন সংবাদকর্মীরা।

ঘটনার পরে ইরাকি সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়, এ হামলায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন দূতাবাসের নিকটবর্তী অত্যন্ত সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অন্তত ৩টি রকেট ভূপাতিত হয়েছে। আর অন্য দুটি রকেট আঘাত হেনেছে পার্শ্ববর্তী আবাসিক এলাকায়। ওই আবাসিক এলাকার ভবনে রকেট আঘাত হেনেছে বলে জানান এক স্থানীয় বাসিন্দা।

তবে কারা ওই হামলার চালিয়েছে তা এখনো জানা না গেলেও, ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ওই হামলার জন্য দায়ী।

হামলার নিন্দা জানিয়ে ইরাকের রাজনৈতিক ও সরকারী নেতাদেরকে এই ধরনের আক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নেয়া এবং দোষীদের শাস্তির আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

গত বছরও একাধিক ইরাকি স্থাপনা ও বাড়িকে লক্ষ্য করে বেশকিছু রকেট হামলা চালানো হয়। পশ্চিমা এবং ইরাকি কর্তৃপক্ষ এ হামলার জন্য বরাবরই ইরানপন্থী উগ্রবাদীদের দায়ী করে আসছে।

Tags: ইরাকে মার্কিন দূতাবাসমার্কিন দূতাবাসরকেট হামলা
Previous Post

করোনাভাইরাস: বিশ্বজুড়ে একদিনে মৃত্যু প্রায় ৮ হাজার

Next Post

ট্রাকের ধাক্কায় ‘ভটভটি’ আরোহী নিহত

Next Post
ট্রাকের ধাক্কায় ভটভটি আরোহীরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় ‘ভটভটি’ আরোহী নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT