চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের অভিনয় দেখেই সিনেমায় এসেছিলেন ফাহাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 03, মে 2020
in বিনোদন
A A
দুই অভিনেতার চরিত্রের দৃশ্য, একে অন্যের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার অনুপ্রেরণা আমি ইরফান খানের কাছ থেকেই পেয়েছিলাম, যার ফলে  আমি সারা জীবন তার কাছে ঋণী থাকবো’- সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানকে নিয়ে এভাবেই স্মৃতিচারণ করেন মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল।

তিনি জানান, আমারেকিাতে যখন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতে যান তখন সেখানে এক পাকিস্তানি দোকানদারকে হিন্দি সিনেমার ডিভিডি ভাড়া দেয়ার ব্যাপারে উৎসাহিত করেন। সত্যি সত্যিই সেই দোকানদার হিন্দি সিনেমার ডিভিডি ভাড়া দিতে শুরু করে দিয়েছিলো। একদিন তার এখান থেকে ‘ইউ হোতা তো ক্যায়া হোতা’ নামের একটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছিল। ছবিটির পরিচালনা করেছিলেন নাসিরউদ্দিন শাহ। সিনেমাটি দেখার জন্য সেই ডিভিডি ভাড়া করেছিলেন ফাহাদ। এবং সেই সিনেমাতেই ইরফান খানের প্রথম দর্শন হয় ফাহাদের।

তিনি জানান, ছবিটিতে ইরফান খানের অভিনয় তাকে মুগ্ধ করেছিলো। সিনেমার গল্পে নয়, ইরফানের অভিনয় দেখতেই বেশি উৎসুক ছিলেন তিনি। শেষমেশ তার অভিনয়ে অনুপ্রাণিত হয়েই আমেরিকার ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মনোনিবেশ করেছিলেন ফাহাদ। আজ তিনি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একজন অভিনেতা।

তবে ফাহাদ জানান, তার জীবনে আক্ষেপ একটাই যে, করোনার এই মহামারীর কালে ইরফান খানের সাথে তার শেষ সাক্ষাতটা আর হলো না।

গেল মঙ্গলবার (২৮ এপ্রিল) মারা যান ইরফান খান। বলিউডে তিন দশক ধরে কাজ করছেন তিনি। এরমধ্যে ৫০ এর বেশি হিন্দি ছবি, আঞ্চলিক ছবি ও হলিউডের বেশ কিছু ছবিতে কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা চারবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন। সিনেমায় সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে ইরফান খানকে পদ্মশ্রীও দেওয়া হয়।

Tags: ইরফান খাননাসিরউদ্দিন শাহফাহাদ ফাসিলমালায়ালামলিড বিনোদন
Previous Post

চলচ্চিত্রের ক্ষতি নিয়ে বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই: রিয়াজ

Next Post

রোজা রাখার উপকারিতা

Next Post
রমজান

রোজা রাখার উপকারিতা

বাংলাদেশ ব্যাংকের ভবনের সামনে বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT