চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমামুলকে ফিরিয়ে স্বস্তিতে মুমিনুলরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 30, মার্চ 2017
in স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: প্রথম ম্যাচে অপরাজিত ১০৫, পরের ম্যাচে ইমামুল হকের ব্যাটে ১২০! পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের এই ওপেনারকে নিয়ে ভাবনায় ছিলেন মুমিনুলরা। যারা ভালো করছেন তাদের ঘায়েল করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। পরিকল্পনা ঠিকই কাজে লাগল। প্রথম দুই ম্যাচে নতুন বলে শুরু করেছিলেন আবুল হাসান রাজু। ইমার্জিং টিমস এশিয়া কাপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার লাবনী পয়েন্ট প্রান্ত থেকে নতুন বলে শুরু করলেন সাইফউদ্দিন।

ইনিংসের তৃতীয় আর সাইফউদ্দিনের দ্বিতীয় ওভারেই এলো সাফল্য। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১০৮ রানের ইনিংস খেলা ইমরান বাট সাজঘরে ফিরেতে হল মাত্র ১ রানে। সাইফউদ্দিনের বলে যখন এলবিডব্লিউ হলেন, দলের রান তখন ৬। অপর ওপেনার ইনফর্ম ইমামুলকে ফেরাতেও বেশি সময় নিলেন না সাইফউদ্দিন। তার নিচু হয়ে আসা বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাক টুক ব্যাক সেঞ্চুরি উপহার দেয়া ওপেনার ফিরে গেলেন আনলাকি থারটিনে। দলের রান তখন মোটে ২০!

দুই ওপেনারের পতনের পর আসল বিপদ এলো পাকিস্তান শিবিরে। ১৫ রানের ব্যবধানে আরও দুই উইকেট নেই তাদের। স্বাগতিক বোলারদের নৈপুণ্যে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ধুঁকছে পাকিস্তান।

বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসের জায়গায় এই ম্যাচে খেলছেন নাঈম হাসান। এই অফস্পিনার প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়েছেন ১২ রানে। দলের রান তখন ৩৪। প্যাভিলিয়ন প্রান্ত থেকে আবুল হাসান রাজুর প্রথম স্পেল শেষ হলে বোলিংয়ে আসেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পরে এ প্রান্ত থেকেও এলো সাফল্য। নাসুমের বলে রানের খাতা খেলার আগেই বোল্ড জাহিদ আলি।

ঝড়ো বাতাস বইছে কক্সবাজারে। সৈকত থেকে ঝাউবন ভেদ করে মাঠে আসছে দমকা হাওয়া। ঝড়ো বাতাসে টস জিতে পাকিস্তানের ব্যাট করার সিদ্ধান্তে মুমিনুলদের খুশিই থাকার কথা, তার উপর জ্বলে উঠেছে তার দলের বোলাররা।

Tags: ইমার্জিং কাপ
Previous Post

শাকিবের সঙ্গে জিতের সেলফি

Next Post

স্থগিতাদেশ খারিজ: নির্ধারিত দিনেই হবে এফবিসিসিআই নির্বাচন

Next Post

স্থগিতাদেশ খারিজ: নির্ধারিত দিনেই হবে এফবিসিসিআই নির্বাচন

তিনটি গানের দাম ২০ কোটি রুপি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT