চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পাকিস্তান পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 14, ডিসেম্বর 2019
in আন্তর্জাতিক
A A

পাকিস্তানের একটি হাসপাতালে সহিংস হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান নিয়াজিকে গ্রেপ্তারের জন্য খুঁজছে পুলিশ।

বিবিসি জানায়, হাসপাতালে ভাঙচুর ও সহিংস হামলার ঘটনায় তিন রোগীর মৃত্যু হয়েছে।  এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে তার বাসভবনে অভিযান চালিয়েছে। কিন্তু তিনি পলাতক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসকদের সঙ্গে দ্বন্দ্বে শহরের একটি হাসপাতালে হামলা চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছেন নিয়াজিসহ কয়েকশ আইনজীবী। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশকেও ডাকা হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, স্যুট-টাই পরা আইনজীবীরা হাসপাতালের কর্মীদের ওপর হামলা চালিয়ে বিভিন্ন জিনিসপাতি ভাঙচুর করছেন। এ ঘটনায় দেশটিজুড়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে।

পাঞ্জাবের হৃদরোগ ইনস্টিটিউটে (পিআইসি) সহিংসতায় অংশ নেয়ার কথা স্বীকার করেছেন ইমরান খানের ভাতিজা। টুইটারে দেয়া এক পোস্টে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন। তবে তিনি পরিস্থিতি শান্ত করার জন্য সেখানে ছিলেন বলেও দাবি করেছেন।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, পিআইসিতে হামলার কিছু সময় পরেই পুলিশ মারধর ও ভাঙচুরে অংশ নেয়া অসংখ্য আইনজীবীকে আটক করে ও ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

তারা পরে আদালতে সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রতিবেদনও জমা দেয়; কিন্ত এ প্রতিবেদনে হাসানের নাম না থাকায় শুরু হয় সমালোচনা।

প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ার কারণেই তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে বিরোধীরা অভিযোগও আনে এবং তাকে অবিলম্বে গ্রেপ্তাারের দাবি জানান বিরোধী রাজনীতিবিদরা।

বিভিন্ন ছবিতে হাসানকে দেখা গেলেও পুলিশের প্রতিবেদনে তার নাম না থাকার জন্য ব্যাপক অসন্তোষ দেখা দেয় পাকিস্তানে। তবে লাহোরের পুলিশ পরে জানায়, ঘটনার ভিডিও ফুটেজ দেখে হাসান নিয়াজিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নভেম্বরে  ওই হাসপাতালের কর্মীরা কয়েকজন আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন- এমন অভিযোগে তাদের সহকর্মীরা গত কয়েক সপ্তাহ ধরেই ক্ষোভ জানিয়ে আসছিলেন। কিন্তু মঙ্গলবার আইনজীবীদের নিয়ে মজা করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন এক চিকিৎসক। এর পরপরই কয়েকশ আইনজীবী লাহোরের হাসপাতালে সহিংস ঘটনা ঘটান।  এতে তিনজন রোগীর মৃত্যু হয়। এই সহিংসতা থামাতে হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশ ডাকতে হয়েছে।

হাসপাতালের ওই ঘটনায় ৮০ জনেরও বেশি আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ এবং ৪৬ জনকে রিমান্ড দেয়া হয়েছে।

তবে আইনজীবী সহকর্মীদের প্রতি পুলিশি আচরণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং শুক্রবার দেশব্যাপী ধর্মঘট ডেকেছে আইনজীবীরা।

Tags: আইনজীবীইমরান খানপাকিস্তানহাসপাতাল
Previous Post

‘হুমকি’ পেয়ে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

Next Post

যেসব পেশার মানুষ সৌদি আরবের নাগরিকত্ব পাবে

Next Post

যেসব পেশার মানুষ সৌদি আরবের নাগরিকত্ব পাবে

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও সহিংসতা, শান্তির আহ্বান মমতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT