চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের ‘বউ রাখি না কুকুর রাখি’ অবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 25, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A

এ আবার কেমন সংকটের মুখোমুখি হলেন পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান? মাত্র দু’মাস আগেই ঘটা করে নিজের তৃতীয় বিয়ে করেছিলেন, পোষা কুকুরকে রাখা না রাখা নিয়ে সেই বিয়েও নাকি এখন সংকটে।

এমনই দাবি করেছে দেশটির স্থানীয় একটি উর্দু সংবাদপত্র। আর ইমরানের ঘর ভাঙার উপক্রমের কারণ তার পোষা কুকুর!

‘ডেইলি উম্মাত’র দাবি, বুশরা মানেকার দাবি ছিল ওই কুকুর থাকলে তার আধ্যাত্মিক কাজকর্মে প্রভাব পড়বে। ধর্মীয় কাজে বাধা সৃষ্টির জন্যই বাড়িতে কুকুর রাখা বিরোধী তিনি।

এমনও জানা যায়, বুশরাকে বিয়ে করার পর নিজের পোষা কুকুরগুলিকে অন্য একটি জায়গায় দিয়ে এসেছিলেন ইমরান। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই কুকুরগুলি আবার ইমরানের বাড়িতে ফিরে এসেছে।

ইমরান খানের বাড়িতে থাকাকালীন দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে তার দ্বন্দ্বের ঘটনা ঘটে। তখনও তাদের ঘর ভাঙার কারণগুলোর মধ্য কুকুরের প্রসঙ্গ এসেছিল। পরে সাংবাদিক রেহামের সঙ্গে ইমরানের ছাড়াছাড়ি হয়ে যায়।

তবে পিটিআই প্রধানের বিয়ে ভাঙার ক্ষেত্রে পোষা কুকুরই একমাত্র কারণ নয়।

টাইমস অব ইসলামাদ জানায়, কিছুদিন আগেই ইমরানের সঙ্গে ঝগড়া হয় তার তৃতীয় স্ত্রী বুশরা বিবির। সেই ঝগড়ার পরে ইমরানের বাড়ি ছেড়ে মা-বাবার কাছে চলে গেছেন বুশরা। গত দুমাস যাবত সেখানেই আছেন তিনি। সম্ভবত বুশরার ছেলেকে নিয়ে দু’জনের মধ্যে ঝগড়ার সূত্রপাত।

সংবাদপত্রটির আরো দাবি, বিয়ের আগে ইমরান বলেছিলেন যে, তার ইসলামাবাদের বাসস্থানে বুশরার পরিবারের কেউ আসতে পারবেন না। কিন্তু বেশ কিছুদিন হল ইমরানের বাড়িতেই বুশরার সঙ্গে থাকছিলেন তার সাবেক স্বামীর ছেলেরা।

ডেইলি পাকিস্তান আবার বলছে, বুশরার সঙ্গে ইমরানের বোনদের দ্বন্দ্বের কথা। পত্রিকা জানায়, ইমরানের বোনেরাও তার বাসভবন ‘বানি গালা’ হাউজে থাকেন এবং সক্রিয়ভাবে ইমরানের সব কাজে অংশ নেন, যা বুশরার মোটেও পছন্দ নয়। যদিও আগেই খবর ছিল, ইমরানের এই তৃতীয় বিয়েতে তার বোনদের মত ছিল না।

ইমরান খান এবং তার আধ্যাত্মিক পরামর্শদাতা স্ত্রী’র মধ্যে চলা সর্বশেষ দ্বন্দ্বের বিষয়ে পিটিআই প্রধান এখনো কোনো মন্তব্য করেননি। তবে ইমরানের দাম্পত্য জীবনে নতুন কলহ নিয়ে মুখ খুলেছে টুইটার। সেখানে চারদিক থেকে নানা রকম মন্তব্য আসছে।

১৯৯৫’র ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ৯ বছর একসঙ্গে থাকার পর ২০০৪ সালে দু’জনের বিচ্ছেদ হয়। সেই ঘরের দুই ছেলে মায়ের সঙ্গে লন্ডনেই থাকেন।

এরপর টিভি সঞ্চালক রেহাম খানকে বিয়ে করেন ইমরান, কিন্তু সে বিয়েও টিকেছিল মাত্র ১০ মাস।

Tags: ইমরান খান
Previous Post

বয়স বাড়ছে, শরীর জানিয়ে দেয় সে কথা: অমিতাভ

Next Post

বায়ার্নের ভয়ে ‘কাপড় নষ্ট’ করবে না রিয়াল!

Next Post

বায়ার্নের ভয়ে ‘কাপড় নষ্ট’ করবে না রিয়াল!

রাষ্ট্রপতি আবদুল হামিদ-ব্যস্ত সময়

দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে রাষ্ট্রপতির ব্যস্ত সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT