চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান আমলে পিসিবিতে প্রথম বড় পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইমরান খান নির্বাচিত হওয়ার পরই ধারণা করা হয়েছিল পাকিস্তানের ক্রীড়াঙ্গনে পরিবর্তন আসবে। অনুমান ঠিকই হল। দেশটির ক্রিকেটাঙ্গন দিয়েই সেই যাত্রা শুরু হল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এহসান মানি।

ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই পদত্যাগ করেন সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি। তখন ইমরানও জানিয়ে দেন, আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি হতে যাচ্ছেন পিসিবির নতুন চেয়ারম্যান। মঙ্গলবার আইসিসির সাবেক চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পিসিবির গভর্নিংবডির বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন মানি। আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।

নওয়াজ শরিফের আমলে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাজাম শেঠি পিসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরে শাহিদ খাকান আব্বাসির সময় ২০২০ সাল পর্যন্ত নতুন করে দায়িত্ব পান।

আর এহসান মানি ১৯৮৯ থেকে ১৯৯৬ পর্যন্ত আইসিসিতে পিসিবির প্রতিনিধি ছিলেন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

Tags: ইমরান খানপাকিস্তান ক্রিকেট বোর্ডপিসিবিলিড স্পোর্টস
Previous Post

সাংবাদিক মামুনুর রশীদকে শ্রদ্ধা

Next Post

খালেদা জিয়ার মামলায় কারাগারের ভেতরেই বসছে আদালত

Next Post
খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার মামলায় কারাগারের ভেতরেই বসছে আদালত

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT