চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমপ্রেস-নিউটেক্সের আনন্দ উৎসব

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
10:58 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2016
in অর্থনীতি
A A

ছয় বছর পূর্ণ করলো ইমপ্রেস-নিউটেক্স কমপোজিট টেক্সটাইল লিমিটেড। এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দিনজুড়ে নানা আয়োজন করা হয়।

অদূর ভবিষ্যতে বাংলাদেশের শিল্প জগতে অন্যতম শীর্ষস্থান অর্জনের প্রত্যয় জানিয়েছে ইমপ্রেস-নিউটেক্স গ্রুপ।

র‌্যালি দিয়েই শুরু হয় টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠান ইমপ্রেস-নিউটেক্স কমপোজিট টেক্সটাইল লিমিটেড। প্রতিদিন এ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজে ব্যস্ত থাকলেও আজ উৎসবে মেতে ছিলো।

এদিন কারখানায় এসেছিলো বাহারী রংয়ের পোশাক পরে। প্রতিষ্ঠানটির ৬ বছর পূর্তিতে ভ্যালেন্টাইন-ডের মতো বিশেষ দিনে তাদের জন্য দিনব্যাপী উৎসবের আয়োজন করে ইমপ্রেস-নিউটেক্স।

এমন অনুষ্ঠানের আয়োজনে আবেগ ধরে রাখতে পারেনি পোশাক শ্রমিকরা। তাদের একজন বলেন, ‘কোম্পানী আমাদের জন্য এমন অনুষ্ঠান আয়োজন করায় আমাদের খুব খুশি লাগতেছে।’

 ৬ বছর পূর্তির এ আয়োজনে অংশ নেন ইমপ্রেস-নিউটেক্স গ্রুপের প্রায় ৮ হাজার কর্মী। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো মন-মাতানো পারফরম্যান্স। ২০০৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি কাজের সুষ্ঠু পরিবেশ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে পদক্ষেপের জন্য এরইমধ্যে দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মিলনমেলায় অংশ নেন ইমপ্রেস গ্রুপের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তারা বলেন, ইমপ্রেস-নিউটেক্স এর সাফল্য সকল কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফসল। ইমপ্রেস-নিউটেক্স টেক্সটাইলের চেয়ারম্যান রিয়াজ খান বলেন, আগামী ১৫ মাসের ভিতরে আমরা একটি পর্যায়ে পৌঁছাবো যেখানে সবাই আমাদেরকে বাংলাদেশের একটি অন্যতম কারখানা বলে গণ্য করবে।

ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, আমরা সজাগ থাকলে এই পরিবেশ ভালো থাকবে, আমরা সজাগ থাকলে আমরা ভালো থাকবো। আমরা যদি পরিবেশ প্রকৃতিকে ভালো না রাখি তাহলে আমরা ধংস হয়ে যাবো।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইমপ্রেস-নিউটেক্সের ভূমিকার কথাও উঠে আসে তাদের কথায়। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এমডি আব্দুল মুক্তাদির বলেন, আপনারা মনে মনে প্রতিজ্ঞা করেন আপনাদের ছেলে-মেয়েদের সবাইকে শিক্ষায় শিক্ষিত করবেন এবং সবাইকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মামুন বলেন, আমাদের অনেকগুলো জিনিস আজকে মিলেছে, খুব সুন্দর দিন, আমরা একে অপরকে যে ভালোবাসি সেকথাটা প্রমাণ করার একটা সুযোগ মিলেছে আপনাদের কাছে আমরা আসতে পেরেছি।

ইমপ্রেস-নিউটেক্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, মালিক-শ্রমিকের সুসম্পর্কই পোশাক শিল্পের বিকাশে সহায়ক।

Tags: ইমপ্রেস-নিউটেক্স
Previous Post

ইমপ্রেস-নিউটেক্সের আনন্দ উৎসব

Next Post

নিহত সহযোদ্ধা রাজীব স্মরণে গণজাগরণ মঞ্চ

Next Post

নিহত সহযোদ্ধা রাজীব স্মরণে গণজাগরণ মঞ্চ

নিহত সহযোদ্ধা রাজীব স্মরণে গণজাগরণ মঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT