চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমপ্রেস অডিও ভিশনের এক যুগ পূর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 11, এপ্রিল 2018
in বিনোদন
A A
ইমপ্রেস অডিও ভিশন

দীর্ঘ দিন ধরেই মান সম্পন্ন ও সুস্থ ধারার অডিও প্রকাশ করে আসছে ইমপ্রেস অডিও ভিশন। হাটিহাটি পা পা করে ইমপ্রেস-এর এই সহ প্রতিষ্ঠানটি এক যুগ পূর্তি করলো বুধবার(১১ এপ্রিল)।

২০০৬ সালের ১১ এপ্রিল সুস্থ ধারার অডিও প্রকাশ করার লক্ষ্যে যাত্রা শুরু করে ইমপ্রেস অডিও ভিশন। লক্ষ্য অনুযায়ী সফল হয় তারা। এই সময়ে এসেও ইমপ্রেস অডিও ভিশন নিয়মিত অডিও ও ভিডিও কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছে। অডিও প্রকাশনায় নন্দিত এই প্রতিষ্ঠানটি কেক কেটে এক যুগ পূর্তি করলো বুধবার সন্ধ্যায়।

চ্যানেল আই ভবনে ইমপ্রেস অডিও ভিশনের এক যুগ ও ইউটিউবে ইমপ্রেস অডিও ভিশনের এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় কেক কাটেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম-এর সেলস এবং মার্কেটিং ডিরেক্টর ইবনে হাসান খান, ইমপ্রেস অডিও ভিশনের হেড অব অপারেশন আসাদ ইসলামসহ প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই।

ইমপ্রেস অডিও ভিশনকে এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে ফরিদুর রেজা সাগর বলেন: ইমপ্রেস অডিও ভিশনের জার্নিটা আরো দীর্ঘ হোক। সুস্থ ধারার গান উপহার দিয়ে যাওয়ার যে প্রত্যয় নিয়ে ইমপ্রেস অডিও ভিশনের যাত্রা সেটা অব্যাহত থাকুক।

যাত্রার শুরু থেকে এ পর্যন্ত ইমপ্রেস অডিওর অর্জনের কথা জানিয়ে ইমপ্রেস অডিও ভিশনের হেড অব অপারেশন আসাদ ইসলাম বলেন: ইমপ্রেস তার যাত্রার শুরুতে কন্টেন্টগুলো সিডি আকারে প্রকাশ করতো। কিন্তু এখনতো ডিজিটাল সময়। তবুও ইতিমধ্যে প্রায় পাঁচশোর বেশি অ্যালবাম প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এরমধ্যে আছে গান, নাটক, সিনেমা রয়েছে। গানের অ্যালবামগুলোর মধ্যে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পঞ্চকবির গান, মৌলিক গান, আধুনিক গান, শিশুতোষ গান।

ডিজিটাল সেকশনেও ইমপ্রেস অডিও ভিশন ভালো করছে জানিয়ে আসাদ ইসলাম আরো বলেন: ইউটিউব, জিপি মিউজিক, রবিসহ বিভিন্ন মিউজিক প্লাটফর্মে ইমপ্রেস অডিও ভিশনের গান নিয়মিত প্রকাশ হচ্ছে। এছাড়া ইমপ্রেস অডিও ভিশন ইউটিউবেও ভালো করছে। এরইমধ্যে ইমপ্রেস অডিও ভিশনের এক লাখ সাবস্ক্রাইবার (www.youtube.com/impressaudio) ছাড়িয়ে গেছে।

Tags: আসাদ ইসলামইবনে হাসান খানইমপ্রেসফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

বৈশাখের রাতে চ্যানেল আইয়ে নুহাশের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

Next Post

ভারত-পাকিস্তানের আর্থিক বিতর্ক নিরসনে আইসিসির কমিটি

Next Post

ভারত-পাকিস্তানের আর্থিক বিতর্ক নিরসনে আইসিসির কমিটি

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিবৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT