চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমপ্রেসের নতুন ছবিতে জুটি বাঁধলেন ইমন-আইরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 14, অক্টোবর 2018
in বিনোদন
A A

চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন এ প্রজন্মের নায়ক-নায়িকা। আলাদাভাবে দুজনেই ফিল্ম ক্যারিয়ার উজ্জ্বল করেছেন নানামাত্রিক ছবি ও চরিত্রে অভিনয় করে। তবে একসঙ্গে জুটি বাঁধেননি। রুপালি পর্দায় দর্শকরা এবার ইমন-আইরিন জুটির রসায়ন দেখতে পাবেন। এবারই প্রথমবার জুটি বেঁধে একটি ছবিতে কাজ করছেন এই তারকাদ্বয়। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন অসংখ্য ব্যবসা সফল ছবির সৃষ্টা দেলোয়ার জাহান ঝন্টু। ছবির নাম ‘আকাশ মহল’।

আজ রবিবার (১৪ অক্টোবর) থেকে এফডিসির একটি শুটিং ফ্লোরে ‘আকাশ মহল’ ছবির শুটিং শুরু হয়েছে।

প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ইমন-আইরিন দুজনেই। শুটিং সেটে ইমন চ্যানেল আই অনলাইনকে  জানান, ছবিতে তিনি কাঠুরিয়া’র চরিত্রে অভিনয় করছেন।

‘লাল টিপ’ ছবির এই নায়ক বলেন, কাঠুরিয়া চরিত্রে আমি এবারই প্রথম অভিনয় করছি। নতুন চরিত্র, নতুন আয়োজন, গল্পের ফ্যান্টাসি সবমিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে। তাছাড়া ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে অনেকদিন পর কাজ করছি। আমার ফিল্ম ক্যারিয়ার শুরু ইমপ্রেসের মাধ্যমে, দারুচিনি দ্বীপ ছবি দিয়ে।

‘আকাশ মহল’ ছবির শুটিং করছেন ইমন-আইরিন

প্রায় ৮ বছর আগে ইমন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় ‘সবাই তো ভালোবাসা চায়’ ছবিতে কাজ করেছিলেন। ওই ছবিতে ইমনের নায়িকা ছিলেন পূর্ণিমা।

সে বিষয়ে ইমন বলেন, অনেকদিন পর আবার তার (দেলোয়ার জাহান ঝন্টু) সঙ্গে কাজ করছি। তার নির্দেশনায় আগের ছবিটা খুব ভালো ছিল। আমার বিশ্বাস ‘আকাশ মহল’ ছবিটাও ভালো হবে।

চিত্রনায়িকা আইরিন ‘আকাশ মহল’ ছবিতে বীণা চরিত্রে অভিনয় করছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করছি। যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। ছবিটা ফোক ফ্যান্টাসিতে ভরপুর।

আইরিন আরও বলেন, ইমপ্রেস টেলিফিল্ম এবং দেলোয়ার জাহান ঝন্টু দুটি নামই আমাদের ফিল্মে স্বনামধন্য। এবারই প্রথম তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। মনে হচ্ছে, ‘আকাশ মহল’ ছবিটা দর্শকদের উপভোগ করার মতো অনেক কিছুই থাকবে।

ইমন-আইরিন ছাড়াও ‘আকাশ মহল’ ছবিতে অভিনয় করছেন ড্যানি সিডাক। এফডিসিতে টানা শুটিং শেষে এরপর গাজীপুর ও কক্সবাজারে চলবে শুটিং। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে আলাপ করে এমনটা জানা যায়। নির্মাতার ইচ্ছে, চলতি বছরের শেষে তিনি ছবিটি দর্শকদের কাছে পৌঁছে দিতে চান।

ছবি-ভিডিও : নাহিয়ান ইমন  

Tags: আইরিন সুলতানাইমপ্রেস টেলিফিল্মচিত্রনায়ক ইমনদেলোয়ার জাহান ঝন্টুলিড বিনোদন
Previous Post

পদত্যাগ করছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী?

Next Post

কাঁদলেন রানী

Next Post
রানী

কাঁদলেন রানী

২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এসেছিলেন মনোবিদ আলী আজহার খান (ফাইল ফটো)

জিম্বাবুয়ে সিরিজের আগেই আসছেন মনোবিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT