চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক নন্দিত ইমন-নিরবের শো, চলবে মাসব্যাপী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 12, আগস্ট 2020
in বিনোদন
A A
দর্শক নন্দিত ইমন-নিরবের শো এর দুই জনপ্রিয় উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক ইমন এবং নিরবের উপস্থাপনায় ‘লাইভ রেডিও আড্ডা শো’টি ঈদের প্রথম ৭দিন হওয়ার কথা ছিল। ওই ৭দিনেই শোটি আলোচনায় আসায় বাড়িয়ে ১০দিন করা হয়। প্রথম ১০ দিনেই ইমন-নিরবের শো জনপ্রিয়তা পাওয়ায় এবার শোটি গড়াচ্ছে মাসব্যাপী।

লাইভ টেকনোলজিসের অঙ্গ প্রতিষ্ঠান লাইভ রেডিও’র এমডি ইয়াসির আরাফাত চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন। তিনি বলেন, ঈদের দিনেই সুপারস্টার শাকিব খানকে অতিথি করে আনায় অনলাইনে ইমন-নিরবের আড্ডা শো ব্যাপকভাবে সাড়া ফেলে। এরপর অন্যান্য অথিতিদের অনুষ্ঠানটিও দর্শক গ্রহণ করে।

এজন্য ১০দিনের শোটি বাড়িয়ে চলতি আগস্ট মাস জুড়ে করা হচ্ছে। আগামিতে নাটক, সিনেমার আরও জনপ্রিয় তারকা ও দম্পতিদের এ শোতে আনার প্রক্রিয়া চলছে।

প্রতিদিন রাতের লাইভ আড্ডা শো নিয়ে চিত্রনায়ক নিরব বলেন, আমি তো অভিনয়ের মানুষ। তাই উপস্থাপনা ঠিকভাবে হয়তো করছি না! মূলত জমিয়ে আড্ডাবাজি করছি। অতিথিদের সঙ্গে খুবই ইনফর্মালভাবে আলাপ করছি। আমার এবং ইমনের সঙ্গে প্রতিদিন দর্শকদের আরও একজন করে পছন্দের মানুষ থাকছেন। সেজন্য দর্শক শোটি গ্রহণ করেছেন। আশা করছি পুরোমাস জুড়েই আমরা সফলভাবে কাজটি কাজ করবো।

ইমন বলেন, প্রথমসারির তারকাদের নিয়েই শো করছি। এজন্য দর্শক গ্রহণ করছেন। আমরা এমনভাবে আড্ডা দিচ্ছি দর্শক কয়েক মিনিট আমাদের সঙ্গে জয়েন্ট করলেই পুরো সময়টা এখান থেকে বের হতে পারছে না। কাজটি খুব উপভোগ করছি। আশা করছি মাসজুড়েই দর্শক আমাদের সঙ্গে থাকবেন।

লাইভ রেডিও আড্ডার প্রথম থেকে অতিথি হিসেবে এসেছেন শাকিব খান, মেহজাবীন, ফেরদৌস, মিশা সওদাগর, পূর্ণিমা, আসিফ আকবর, রিয়াজ, বিদ্যা সিনহা মিম, নিপুণ, মিথিলা, মেহের আফরোজ শাওন। বুধবারের পর্বে আসছেন সাজু খাদেম।

Tags: আসিফ আকবরইমননিপুণনিরবপূর্ণিমাফেরদৌসবিদ্যা সিনহা মিমমিথিলামিশা সওদাগরমেহজাবীনমেহের আফরোজ শাওনরিয়াজলিড বিনোদনশাকিব খান
Previous Post

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই এবছর আর হচ্ছে না

Next Post

দুদকের জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আজাদ

Next Post
দুদকের জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আজাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদকের জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আজাদ

কমলা হ্যারিস বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে মার্কিন পতাকার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনে কে এই কমলা হ্যারিস?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT