চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমন উজাড় করে দিয়েছে, তাকে দর্শক মনে রাখবে: আফসারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 30, মার্চ 2019
in বিনোদন
A A

শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবি নির্মাণ করছেন দেশের চলচ্চিত্রে ‘মাস্টার মেকার’ হিসেবে পরিচিত মালেক আফসারী। এ ছবিতে অভিনয় করছেন আরেক চিত্রনায়ক ইমন।

শাকিব খানকে নিয়ে এর আগে ‘হিরো চুনি পান্না’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘মনের জ্বালা’র মতো ব্যবসা সফল ছবি নির্মাণ করলেও মালেক আফসারীর নির্দেশনায় এই প্রথম কাজ করলেন ইমন। তবে প্রথম হলেও ‘লালটিপ’ ছবির এ নায়কের অভিনয় ও কাজের প্রতি মনোযোগে মুগ্ধ মালেক আফসারী।

‘মুগ্ধতা’ প্রকাশ করে তিনি তার ফেসবুকে পোস্ট দিয়ে ইমনের প্রশংসা করে লিখেছেন, ‘ইমন তার পুরোটা উজাড় করে দিয়েছেন। যা চেয়েছি তাই পেয়েছি। ইমনের চরিত্রটি দর্শক মনে রাখবেন অনেকদিন।’

‘পাসওয়ার্ড’-এর আগে শাকিব খানের সঙ্গে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিতে অভিনয় করেছেন ইমন। ওই ছবিতে নায়িকা জয়া আহসানকে নিয়ে তাদের মধ্যে ‘দা-কুমাড়া’র সম্পর্কের চরিত্র থাকলেও এবার শাকিব-ইমন দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন।

শনিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে ইমন বলেন, ‘আফসারী ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করে খুব ভালো লেগেছে। মনে রাখার মতো অভিজ্ঞতা। শিল্পী কি বলতে চান তিনি সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এতে কাজটা অনেক সহজ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমার ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিগগির টানা কাজের মাধ্যমে বাকি অংশ শেষ হবে।’

‘পাসওয়ার্ড’ শাকিব খানের এসকে ফিল্মস প্রযোজিত ছবি। মুক্তি পাবে ঈদুল ফিতিরে। সেজন্য শাকিব খান নিজেও ‘পাসওয়ার্ড’ নিয়ে ‘ভীষণ সিরিয়াস’ উল্লেখ করে ইমন বলেন, ‘শাকিব ভাই আর আগের শাকিব ভাই নেই। তিনি এখন অনেক ম্যাচিউর। উনি ভালোভাবেই বুঝে গেছেন, বছর ৮-১০ ছবি নয়, ভালোমানের ৩টা ছবিই যথেষ্ট। এ জিনিসিটা আমার ভীষণ ভালো লেগেছে।’

”শিকারী’ ছবির মাধ্যমে নতুন এক শাকিব খানকে পেয়েছিলাম। আবার ‘পাসওয়ার্ড’ দিয়ে আরেক নতুন শাকিব খানকে দেখা যাবে। তার নিজের প্রডাকশনের ছবি এটা। যা যা করলে ভালো হবে, তাই তাই করছেন উনি। কোথাও ছাড় নেই। শাকিব ভাইকে সিরিয়াস দেখে আমি নিজেও আমার চরিত্র ও কাজ নিয়ে সিরিয়াস হয়ে গেছি। অন্যকাজ বন্ধ রাখছি। সত্যি বলছি, আমি নিজেও এত মনোযোগ দিয়ে এর আগে কখনো অভিনয় করেছি বলে মনে হয়না-” বলেন চিত্রনায়ক ইমন।

১ মার্চ থেকে শুরু হয় ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং। তার আগে ২৮ ফেব্রুয়ারি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ইমন। তখন শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, ‘খুবই ভালো একটি চরিত্র পাচ্ছে ইমন। মন দিয়ে ইমন যদি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারে, তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে যেতে পারে।’

শাকিব, ইমন ছাড়াও ‘পাসওয়ার্ড’ এ কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, মিশা সওদাগর প্রমুখ। ছবির সহপ্রযোজক এমডি ইকবাল।

শুটিং শেষ হওয়ার আগেই গত ২০ মার্চ রাতে সিরাজগঞ্জের ‘নিউ রজনীগন্ধা’, শেরপুরের ‘রূপকথা’ এবং ময়মনসিংহের ‘ছায়াবানী’ এই তিন সিনেমা হল থেকে বুকিং এজেন্ট এসে ‘চড়া মূল্যে’ অগ্রিম বুকিং দিয়েছেন ‘পাসওয়ার্ড’ ছবির।

জানিয়ে রাখা ভালো, ২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান।  

Tags: ইমনপাসওয়ার্ডমালেক আফসারীমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খান
Previous Post

ছাত্রনেতা রকিব পারভেজের ইন্তেকাল

Next Post

ক্রাইস্টচার্চ হামলা: লাইভ নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক

Next Post
ফেসবুক

ক্রাইস্টচার্চ হামলা: লাইভ নিয়ে নতুন করে ভাবছে ফেসবুক

হায় এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ ফুটেজ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT