চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমতিয়াজের সেঞ্চুরির কাছে শেখ জামালের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 24, মে 2017
in স্পোর্টস
A A

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ওপেনার ইমতিয়াজ হোসেন খেলেছেন ১০৯ বলে ১২৮ রানের অনবদ্য ইনিংস। ওই ইনিংসটিই ব্যবধান গড়ে দেয় দুটি দলের মাঝে।

বিকেএসপির তিন নম্বর মাঠে ইমতিয়াজের ব্যাটে ভর করে দোলেশ্বর ৪৬ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। পরে শেখ জামালকে ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী ৪৬ ওভারে ২৯২ রানের টার্গেট দেওয়া হয়। কঠিন হয়ে যাওয়া লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪২.২ ওভারে ২৫১ রানে অলআউট হয় শেখ জামাল। প্রথম পর্বের শেষ দুটি ম্যাচে দুর্দান্ত খেলে জয় আদায় করা শেখ জামাল ৪০ রানের হারের স্বাদ পেল সুপার লিগের প্রথম ম্যাচটিতে।

শেখ জামালের কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা পাননি। তবে চল্লিশ পেরুনো ইনিংস খেলেছেন তিন ব্যাটসম্যান। তানবীর হায়দার ৪৬, মাহবুবুল করিম ৪৪ ও প্রশান্ত চোপড়া করেন ৪৩ রান। এছাড়া জিয়াউর রহমান ৩৭ ও আব্দুল্লাহ আল মামুন করেন ২৮ রান।

প্রাইম দোলেশ্বরের চার বোলার নিয়েছেন দুটি করে উইকেট। এরা হলেন-আরাফাত সানি, ফরহাদ রেজা, হাবিবুর রহমান, চতুরাঙা ডি সিলভা। শরিফউল্লাহ নিয়েছেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইমতিয়াজের সেঞ্চুরির দিনে শাহরিয়ার নাফীসের ৬৭ ও শরিফউল্লাহ ৩৫ রানের ইনিংস খেললে ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে দোলেশ্বর।

শেখ জামালের স্পিনার তানবীর হায়দার দুটি উইকেট নেন। শাহাদাত হোসেন রাজীব, সোহাগ গাজী ও ইলিয়াস সানি নেন একটি করে উইকেট।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ
Previous Post

এবার মোহামেডানের কাছে হারল গাজী

Next Post

মোহামেডানকে হারিয়ে সেমিতে শেখ জামাল

Next Post

মোহামেডানকে হারিয়ে সেমিতে শেখ জামাল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চঞ্চল চৌধুরীর সেলফি

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেলফি তুললেন চঞ্চল চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT