চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম পদ্ধতি রাখা না রাখা কমিশনের বিষয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 07, জানুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইভিএম পদ্ধতি রাখা না রাখা নির্বাচন কমিশনের বিষয়। এ নিয়ে বিতর্কের কিছু নেই’।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্টে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচির ফলক উন্মোচন এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি রাখলেও আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, না রাখলেও থাকবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। তিনি বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত শীতার্তদের মাঝে ১৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি শিশু ও দুঃস্থদের জন্য শুকনো খাবার দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা জনগণের কাছে দৃশ্যমান। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এর আগে তিনি কবিরহাট পৌরসভার হাজী ইদ্রিছ মিলনায়তনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

পরে ওবায়দুল কাদের তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, আয়েশা ফেরদৌস এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, হাতিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: ইভিএমওবায়দুল কাদের
Previous Post

ঢাকা-সিঙ্গাপুর রুটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নতুন এয়ারবাস

Next Post

নির্ভয়া ধর্ষণ: চার আসামিকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ

Next Post
নির্ভয়া ধর্ষণ মামলার চার আসামির ছবি, ফাঁসির আদেশের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ভয়া ধর্ষণ: চার আসামিকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ

বিশ্ব ইজতেমায় হাজার হাজার মুসল্লি নিরাপত্তা বলয় ও টেন্টের মাঝে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমায় পাঁচ স্তরের নিরাপত্তা বলয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT