চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমে শুরু সিটি ভোট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এবার দুই সিটিতে ভোট কেন্দ্রে রয়েছে ২ হাজার ৪৬৮টি।

এবারের নির্বাচনে দুই সিটি করপোরেশনে ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। যার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আর ঢাকা দক্ষিণে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

দলীয় প্রতীকে হওয়া এই নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে ছয়জন, ৫৪ টি সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন এবং ১৮টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী লড়ছেন। আর ঢাকা দক্ষিণে লড়ছেন মেয়র পদে সাতজন, ৭৫ টি সাধারণ কাউন্সিলর পদে ৩২৬ জন এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী। তবে এরইমধ্যে এই সিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন সাধারণ কাউন্সিলর এবং দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে দুই সিটিতে মেয়র পদে লড়ছেন মোট ১৩ প্রার্থী। ঢাকা দক্ষিণে ৭ জন আর উত্তরে ৬ জন। দক্ষিণের ৭ মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, এনপিপির বাহারানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

আর উত্তরের ৬ মেয়র প্রার্থীরা হলেন: আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর অর্ধ লক্ষ সদস্য আজ মাঠে রয়েছে। নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএন সদস্যদের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। এছাড়া ভোট কেন্দ্রে ইভিএম-এর ব্যবস্থাপনায় রয়েছেন সশস্ত্র বাহিনীর ৫ হাজারের বেসি সদস্য। আর দুই সিটির এই ভোট পর্যবেক্ষণ করছেন প্রায় দেড় হাজার স্থানীয় পর্যবেক্ষক।

অন্যদিকে এই নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার, প্রতি ভোটকক্ষে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও দুইজন পোলিং অফিসার দায়িত্বে আছেন। আর দুই সিটিতে দুইজন রিটার্নিং অফিসারের সাথে ৪৩ জন সহকারী রিটার্নিং অফিসারসহ ৪৯ জন সহায়ক অফিসার নির্বাচন পরিচালনায় যুক্ত রয়েছেন। বিকালে ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ভোট গণনা ও কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন প্রিজাইডিং অফিসার। এরপর রিটার্নিং অফিসার একীভূত তথ্য নিয়ে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করবেন।

Tags: ইভিএমঢাকা সিটি নির্বাচনঢাকা সিটি নির্বাচন ২০২০ভোটগ্রহণ
Previous Post

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

Next Post

গুলশানে ভোট দিলেন তাবিথ আউয়াল

Next Post
নির্বাচিত ব্যক্তি, পরিস্কার চেহারা, সাদা পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে ভোট দিলেন তাবিথ আউয়াল

Bangladeshi man with mustache smiling in a professional setting. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় ভোট দিলেন আতিকুল ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT