চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবির ৫ শিক্ষার্থীকে বহিষ্কার ও প্রভোস্টকে সরাতে নির্দেশ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:02 অপরাহ্ন 01, মার্চ 2023
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত পাচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদের সকল ধরনের একাডেমি কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সাথে ওই পাচ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে রাখতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত যে পাচ শিক্ষার্থীর বিষয়ে এই নির্দেশনা দেয়া হয়েছে তারা হলেন অন্তরা, তাবাসসুম, মীম, উর্মি ও মুয়াবিয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টকে হল থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

অন্যদিকে ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুনকে তিন দিনের মধ্যে হলে বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের হলে সিট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ফুলপরী ও এই ঘটনার তদন্তে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়া ফুলপরীকে ঘনির্যাতনের ঘটনায় শিক্ষার্থী হালিমার মোবাইলে ধারণ করা ভিডিওটি উদ্ধার করে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ফুলপরীকে নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে করা রিট শুনানির ধারাবাহিকতায় বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ দিয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে এঘটনায় নেয়া পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রতিবেদন দিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের প্রতি নির্দেশ দিয়েছেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন গাজী মো. মোহসিন, আসাদ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মনজুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। ওই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ১৫ ফেব্রুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইবির সাবেক শিক্ষার্থী গাজী মো. মহসীন। সে রিটের শুনানি নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের পাশাপাশি, নির্যাতনের শিকার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং ওই নির্যাতনে জড়িত সানজিদা চৌধুরী ও তাবাসসুম নামের যে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠে, তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে রাখাসহ কয়েক দফা নির্দেশ দেন। পরবর্তী আদালতেরে নির্দেশে গঠিত জুডিসিয়াল কমিটি ও বিশ্ববিদ্যালয়ের করা তদন্তে পাচ শিক্ষার্থী ও হল প্রভোস্ট, হাউজ টিউটোরদের দায়িত্বে চরম অবহেলার বিষয়টি উঠে আসে।

Tags: ইবিহাইকোর্ট
Previous Post

গাইবান্ধায় স্বল্প পরিসরে শুরু বিটল্ পোকা চাষ

Next Post

লিটন গেলেন, আশা জাগিয়ে গেলেন তামিমও

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন গেলেন, আশা জাগিয়ে গেলেন তামিমও

অভিনেতা টম সিজমোরের কাছ থেকে একটি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাঁচার আশা নেই' হলিউড অভিনেতা টম সিজমোরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT