চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে মন জুড়াতে বাহারি সালাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 পূর্বাহ্ন 24, জুন 2015
in অন্যান্য
A A

ইফতার মানে এখন আর কেবল ভাজা-পোড়া নয়। এখন অনেকেই খোঁজেন যাতে পেটও ভরবে, আবার মনও শান্ত থাকবে। তাই এই সময়ের গরমে বেছে নিতে পারেন নানান রকমের সালাদ। সালাদ আপনার যেমন আপনার ক্ষুধাও মেটাবে তেমনই দেবে সুস্থতা।

ফলের সালাদ:

ফলের মৌসুম চলছে এখন। বাজারে নানান রকম ফলের সমাহার। সেসব ফল দিয়েই বানিয়ে নিতে পারেন ফ্রুট সালাদ। ইফতারে খেয়ে দেখবেন অন্যরকম তৃপ্তি আসবে।

যা যা লাগবে: সবরকমের ফল (আম, জাম, কলা, পেঁপে, আঙুর, আনারস, আপেল ১/২ কাপ করে) টকদই ১ কাপ, বিট লবণ আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ।

সবগুলো ফল কিউব করে কেটে নিন। এরপর তার সাথে টকদই বিট লবণ ও লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন। দেখবেন ইফতারে সারাদিনের ক্লান্তি দূর করতেও সাহায্য করবে এই খাবারটি।

সবুজ সালাদ:

অনেকেই বলেন, সবুজ নাকি চোখকেও শান্তি দেয়। সারাদিন রোজা রাখার পর সবুজ সবুজ সালাদ কেবল যে আপনার চোখকে শান্তি দেবে তাই নয়, বরং শান্তি দেবে পেটকেও।

যা যা লাগবে: লেটুস পাতা, পালং শাক ও বরবটি আধা কাপ করে, চেরি টমেটো আধা কাপ, ক্যাপসিকাম একটি, মুরগীর বুকের মাংস এক কাপ, লেবুর রস ২ চা চামচ, মাল্টার রস ২ চা চামচ, টকদই ২ টেবিল চামচ, বিটলবণ ও গোলমরিচ গুড়া স্বাদমতো।

প্রথমে ফুটন্ত গরমপানিতে মাল্টার রস ও লেবুর রস দিয়ে সবগুলো সবজি হালকা সেদ্ধ করে নিন। তারপর টকদই, বিটলবণ আর গোলমরিচের গুঁড়া চড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু সবুজ সালাদ।

আপেল-চিংড়ির সালাদ:

এই খাবারটি ইফতারে ট্রাই করে দেখেতে পারেন। চাইলে রাতের খাবারের সময়ও খেতে পারেন আপেল-চিংড়ির সালাদ।

যা যা লাগবে: আপেল কিউব করে কাটা ১ কাটা, চিংড়ি খোসা ছাড়ানো আধা কাপ, সেদ্ধ নুডুলস সিকি কাপ, লেবুর রস ২ চা চামচ, মেয়নেজ ২ চা চামচ, লবণ স্বাদমতো।

প্রথমে লবণ আর লেবুর রস দিয়ে চিংড়ি সিদ্ধ করে নিন। আপেল কিউব করে কেটে নিন। এবার চিংড়ি আপেল একসাথে মিশিয়ে বাকি উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি ও আপেলের সালাদ। ইচ্ছে হলে উপর দিয়ে পুদিনা পাতা ছড়িয়ে দিতে পারেন।

Tags: খাবাররমজানরেসিপিরোজা
Previous Post

বাংলাওয়াশের শঙ্কায় ব্যাট করছে ভারত

Next Post

স্কুল ভালো লাগতো না মুস্তাফিজের

Next Post

স্কুল ভালো লাগতো না মুস্তাফিজের

মুস্তাফিজেই সূচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT