চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপালি

মাহবুব রেজা by মাহবুব রেজা
6:35 অপরাহ্ন 01, আগস্ট 2018
in শিল্প সাহিত্য
A A

তখনও বিকেল পুরোপুরি উধাও হয়ে যায় নি। তবে যাই-যাই করছিল। ঠিক সেই সময়ে গেণ্ডারিয়ার ধূপখোলা খেলার মাঠ থেকে দল বেঁধে ঘরে ফিরছিলাম আমরা। অন্যান্য দিন এদিকটায় লোকজনের বেশ দেখা মেলে। রিকশা, সাইকেলের টুংটাং, ফেরিওয়ালার বাজখাই গলা, রাস্তার পাশের হোটেল কিংবা সেলুন থেকে চড়া সুরের সিনেমার গান আর বাড়ির রকে বসে থাকা আড্ডাবাজদের হাসি তামাশার ঢেউ এসে আছড়ে পড়ে। কিন্তু আজ কেমন যেন সব কিছুই কম-কম লাগছে।

আমরা যখন বাড়ির দিকে ফিরছি তখন ইলেকট্রিকের খাম্বা, বাড়িঘরের ছাদ , কার্নিশ , দরজা- জানালা বেয়ে একটু একটু করে সন্ধ্যা নামতে শুরু করেছে চারদিকে।

আমাদের মধ্যে সবচেয়ে ইঁচড়ে পাকা বলে খ্যাতি আছে লিটনের। এলাকাতে সে ইঁচড়ে পাকা লিটন হিসেবে নিজের শক্তিশালী অবস্থান করে নিয়েছে। বন্ধুমহলে লিটনকে এই নামেই ডাকা হয়। অবশ্য মান সম্মানের একটা ব্যাপার থাকায় আমরা বন্ধুরা ওকে সবার সামনে ইঁচড়ে পাকা লিটন বলে পারতপক্ষে সম্বোধন করি না। আর সবার সামনে এই নামে ডাকলে কি কারও মান-সম্মান থাকে! তাই আমরা কায়দা করে লিটনকে ‘ইপালি’ বলে ডাকি।

ইপালি নামটা কে দিল, কেমন করে এলো কিংবা ইপালি নামকরনের সার্থকতাই বা কোথায়- এসব নিয়ে এলাকায় রয়েছে নানা কাহিনি, কেচ্ছা। আমাদের কি ওতসব দেখলে চলে!

এলাকার ছোটরা যেদিন প্রকাশ্যে লিটনকে ইপালি ভাই, ইপালি ভাই বলে ডাকতে শুরু করল সেদিন লিটন প্রথমে ঠিক বুঝে উঠতে পারেনি ছোটরা ইপালি ভাই বলে কাকে ডাকছে। বার দু’য়েক ভালো করে খেয়াল করার পর তার অন্তরাত্মা ছ্যাঁত করে উঠল।

আরে! ছোটরা তো তার দিকে তাকিয়ে তাকেই ইপালি ভাই-ইপালি ভাই বলে ডাকছে।

ইপালি ভাই! বলে কি!

লিটনের বাবা-মা তাদের অতি আদরের পুত্রধনের জন্য কাপ্তানবাজার থেকে বেছে বেছে কালো রঙের তিন-তিনটে খাসি আনিয়ে মহল্লার মানুষজনকে খাইয়ে-দাইয়ে আকিকা করে নাম রেখেছেন লিটন, আর এরা কিনা সেই নামটাকেই পাল্টে দিয়েছে!

‘এই নাম কে তোদের শিখিয়ে দিয়েছে?’

‘শিবলি ভাই।’

শিবলি ভাই দিয়েছে এই নাম! এও কি সম্ভব?

শিবলি ভাইকে সবাই যমের মতো ভয় পায়। শুধু এই তল্লাটে না, আশেপাশের তল্লাটেও সে ভয়ংকর এক নাম। গাল-কাটা শিবলি ভাই বলেও কেউ কেউ তাকে ডাকে। শিবলি ভাই লিটনের মামাত ভাই চন্দনের বাচপান কি দোস্ত। চন্দন ভাই বাসায় এলে মাঝে মধ্যে লিটনকে এটা সেটা নিয়ে খ্যাপায়। কে জানে চন্দন ভাই আবার শিবলি ভাইকে দিয়ে কোনো রকমের গিরিঙ্গি চাল চালল কিনা! চন্দন ভাইয়ের অপর কোনো বিশ্বাস নেই। কখন যে কি করে বসে! হাসতে হাসতে সিরিয়াস দুষ্টুমি করতে সে ওস্তাদ।

শিবলি ভাই কি ছোটদের দিয়ে স্রেফ মজা করার জন্য ইপালি নাম দিল কিনা! লিটন ওদের কিছু বলল না পাছে তার এই নাম জানাজানি হয়ে যায়! সে চুপ করে থাকল। এই না বলাটাই পরবর্তীতে ওর জন্য কাল হয়ে তাল থেকে তিল হয়ে বন্ধুমহলেও ছড়িয়ে পড়ল। এখন মহল্লার সবাই লিটনকে নিষ্ঠার সঙ্গে এই নামে ডাকে।

একদিন দুপুরবেলায় লিটন বড় রাস্তার ওদিকটায় দাঁড়িয়েছিল। একজন আগন্তুক ওদের মহল্লায় একজনের কাছে জানতে চাইল,

‘ভাই, রিয়াজউদ্দিন উকিল সাহেবের বাড়িটা কোনদিকে?’

‘এখান থেকে একটু সামনে গেলে ডাইন দিকের শেষ মাথায় দোতলা যে বাড়িটা দেখতাছেন সেইটা হইল ইপালিগো বাড়ি। ঐ বাড়ির উল্টা দিকেই হইল উকিল সাহেবের বাড়ি।’

আগন্তুক লোকটা দিক নির্দেশনা পেয়ে অবাক হয়ে হাঁটা শুরু করল আর তা দেখে লিটনের মেজাজটাই গেল বিগড়ে। মনে মনে সে প্রতিজ্ঞা করল, না, এভাবে আর চলতে দেয়া যায় না। আজই বাবাকে বলে এই মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যেতে হবে।

 

Tags: গল্প
Previous Post

জাবিতে বঙ্গবন্ধুর স্মরণে মাসব্যাপী শোক কর্মসূচি

Next Post

কামু: দ্য অরিজিনাল আর্টিস্ট!

Next Post

কামু: দ্য অরিজিনাল আর্টিস্ট!

'ঘাতক বাস' জাবালে নূরের মালিক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT