চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 05, মার্চ 2017
in বাংলাদেশ
A A

রোগীর স্বজনদের মারধরের অভিযোগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চারজন ইন্টার্ন চিকিৎসককে দেয়া শাস্তির প্রতিবাদে বগুড়া, সিলেট ও রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

তাদের বিরুদ্ধে যে শাস্তি দেয়া হয়েছে তা প্রত্যাহার করা না পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র কুতুব উদ্দিন জানিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও শনিবার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

গত ১৯ ফেব্রুয়ারি রোগীর এক আত্মীয়র সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনার জের ধরে ওই রোগীকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর ও কানধরে উঠবস করান। এরপর এ ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নিদের্শনায় ২৫ ফেব্রুয়ারি বিষয়টি তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি বগুড়ায় যান। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বগুড়া মেডিকেলের ৪ ইর্ন্টান চিকিৎসকের ইর্ন্টানশীপ ৬ মাসের স্থগিত করা হয়।

এই শাস্তির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকরা দায়িত্ব পালন থেকে বিরত থাকে। রোববারও ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

তবে হাসপাতালে সেবা নিতে আসা রুগীদের সেবা ক্ষেত্রে কোন সমস্যা দেখা যায়নি। এ বিষয়ে বগুড়া শজিমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসান জানান, হাসপতালে রোগীদের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সে বিষয়ে বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। কর্মবিরতি চললেও বাড়তি ব্যবস্থা নেয়ায় চিকিৎসা সেবায় কোনো প্রভাব পড়েনি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/l_H9p9TlCoE

Previous Post

কী করছেন সঞ্জয়?

Next Post

জটিল পরিস্থিতি সামনে রেখে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল চীন

Next Post

জটিল পরিস্থিতি সামনে রেখে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমাল চীন

‘মা’ নাটালি পোর্টম্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT