চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারনেট নিরপেক্ষতা সুরক্ষায় সোচ্চার গুগল, ফেসবুকসহ ডেটিং-পর্নোসাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 12, জুলাই 2017
in তথ্যপ্রযুক্তি
A A

নেট নিউট্রালিটি বা ইন্টারনেট নিরপেক্ষতার নীতি রদ করতে চাওয়া ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে গুগল, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, রেডিটের মতো টেক জায়ান্টরা।

এমনকি নিজেদের ওয়েবসাইটে প্রতিবাদি বার্তা প্রচার করে জনসমর্থন আদায়ে ব্যাপক সরব ডেটিং ও পর্নহাবের মতো পর্নো সাইটগুলো।

এজন্য সাইটগুলোর মার্কিন সংস্করণে নেট নিউট্রালিটি না থাকলে কী পরিস্থিতি হতে পারে এসব জানিয়ে নানাভাবে চলছে প্রচারণা।

মার্কিন প্রেসিডেন্ট ফেডারেল কমিউনিকেশন্স কমিশনের (এফসিসি) চেয়ারম্যান হিসেবে অজিত পাই’কে নিয়োগ দেন। এরপরই নেট নিউট্রালিটি বাতিল করতে শুরু হয় তোড়জোড়।

এফসিসি’র এমন উদ্যোগে এটিএন্ডটি এবং ভেরাইজনের মতো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অতিক্ষমতাশালী হবে এবং সবচেয়ে বেশি লাভবান হবে বলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অভিযোগ।

আইএসপি’র একচেটিয়া ব্যবসা নিয়ে ব্যঙ্গচিত্র

তাই সোচ্চার হয়েছে সচেতন ইন্টারনেট সংশ্লিষ্ট ব্যক্তি-সংস্থা। ইন্টারনেট অ্যাসোসিয়েশন এবং ফাইট ফর দ্য ফিউচারের মতো সংস্থাগুলোর অভিযোগ,‘নেট নিউট্রালিটির নীতিমালা রদ করা হলে আইএসপিগুলো মাত্রাতিরিক্ত ক্ষমতা পাবে। গ্রাহকরা ইন্টারনেটে কী দেখবে, কী দেখবে না এটা তারাই ঠিক করে দেবে।’

এটা হতে দেয়া যায়না বলেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একজোট হয়েছে বলে জানানয় সংস্থাগুলো।

নেট নিউট্রালিটি বা ইন্টারনেট নিরপেক্ষতা কী
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ইন্টারনেটের সমস্ত ট্রাফিককে একই ভাবে সুবিধাপ্রদান করতে হবে। ব্যবহারকারী যে সাইটই দেখুক বা ব্যবহার করুক, তাতে সমান সুবিধা দিতে হবে। নেট নিউট্রালিটির মূল বক্তব্য এটাই। ইন্টারনেট পরিষেবার জন্মলগ্নে এই নিয়মই চালু ছিল।

তবে মজার ব্যাপার হচ্ছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক, আইএসপি প্রতিষ্ঠান এটিএন্ডটি নিজেরাই নেট নিউট্রালিটি মানে না বলে বিতর্ক চলছে বেশি কিছুদিন ধরে। তারা নিয়ন্ত্রণ করছে ব্যবহারকারীর নেট পছন্দকে।

বিশেষ করে বিতর্ক রয়েছে জাকারবার্গের ইন্টারনেট ডট অর্গ নিয়েও। নেট নিউট্রলিটি অ্যাক্টিভিস্টদের দাবি, ইন্টারনেট ডট অর্গ ধ্বংস করছে নেট নিরপেক্ষতা বা নেট নিউট্রালিটি। এতে বাছাই করা কিছু ওয়েবসাইট ছাড়া ব্যবহারকারীরা ইন্টারনেটের একটা বড় অংশ থেকেই বঞ্চিত থেকে যাবে। কোন সাইট ব্যবহার করা হবে কোনটা নয়, সেটা ঠিক হবে ফেসবুকের হাত ধরেই। ফেসবুক হয়ে উঠবে মানুষের ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রক!

Tags: ইন্টারনেটগুগলফেসবুক
Previous Post

সেই মিতালি এবার অনন্য উচ্চতায়

Next Post

স্প্রিন্টে ১৯ বছর আগের স্মৃতি ফেরালেন রায়হান

Next Post

স্প্রিন্টে ১৯ বছর আগের স্মৃতি ফেরালেন রায়হান

চিকুনগুনিয়া

১৫ বছরেও পরিষ্কার হয়নি যেসব ড্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT