চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনসুলিনের বদলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 30, এপ্রিল 2017
in তথ্যপ্রযুক্তি
A A

স্মার্টফোন ব্যবহার করে প্রাণীর শরীরের জীবিত কোষের কার্যক্ষমতা নিয়ন্ত্রণের পরীক্ষা চালিয়েছেন একদল গবেষক। গবেষণাগারে একটি ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে স্মার্টফোন ব্যবহার করেছেন তারা।

চীনা গবেষকদের এইগবেষণা নিয়ে সায়েন্স ট্রানজিশনাল মেডিসিন জার্নালে একটি নিবন্ধ প্রকাশ হয়েছে। এই নিবন্ধে জীববিজ্ঞান ও নতুন প্রযুক্তির সম্মিলিত প্রয়োগে অনেক রোগের চিকিৎসা সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

চীনের গবেষক দলের ভাষ্য অনুযায়ী, রোগ নিরাময়ে স্মার্টফোনের এমন ব্যবহার মেডিসিন জগতে নতুন যুগের সূচনা করবে।

গবেষণার সংক্ষিপ্ত বর্ণনায় সেখানে জানানো হয়, প্রথমেই ইঁদুরটির স্বাভাবিক কোষকে প্রভাবিত করে সেই কোষগুলোতেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো উপাদান তৈরির চেষ্টা করা হয়। যা কেবল আলোর সংস্পর্শেই করা সম্ভব।

এই প্রযুক্তিকে বলা হয় অপটোজেনেটিকস এবং এই কোষগুলো একটি নিয়ন্ত্রিত মাত্রার লাল আলোর সংস্পর্শে এলেই কর্মক্ষম হয়। শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ।

এরপরই স্মার্টফোন প্রযুক্তির প্রয়োগ ঘটান গবেষকরা। তারবিহীন এলইডি এবং সেগুলো নিয়ন্ত্রণে একটি বিশেষ স্মার্টফোন অ্যাপ ব্যবহার করেন তারা।

চীনের সাংহাই ভিত্তিক ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির এই গবেষকরা তাদের এই উদ্ভাবন ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের ওপর প্রয়োগ করেন। এরপর স্মার্টফোনের টাচস্ক্রিনে একটি ট্যাপ করেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাফল্য পান তারা।

Previous Post

মৃত্যুফাঁদের নাম ঢাকা-আরিচা মহাসড়ক, ৩ বছরে নিহত ৪ শতাধিক

Next Post

শতভাগ সংসদ সদস্য ন্যায় বিচার পরিপন্থী আইন করলেও তা বেআইনি ঘোষণা করা হবে: প্রধান বিচারপতি

Next Post

শতভাগ সংসদ সদস্য ন্যায় বিচার পরিপন্থী আইন করলেও তা বেআইনি ঘোষণা করা হবে: প্রধান বিচারপতি

ইংল্যান্ডকে দেয়া নিরাপত্তাই ভরসা যোগাচ্ছে অস্ট্রেলিয়াকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT