চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজুরিতে ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 পূর্বাহ্ন 05, জুলাই 2015
in স্পোর্টস
A A

কোপা আমেরিকায় শিরোপার দ্বারপ্রান্ত এসে স্বাগতিক চিলির বিপক্ষে ফাইনালের ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তারকা খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া।

ম্যাচের প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার মারিয়া নিজেদের অর্ধ থেকে দ্রুতগতির একটি কাউন্টার অ্যাটাকে যান। কিন্তু চিলির রক্ষণভাগের তিন খেলোয়াড়ের সাথে বল দখলের লড়াইয়ের সময় আঘাত প্রাপ্ত হন। ডি মারিয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামানো হয় ইজেকুইল ল্যাভেজ্জিকে। ইনজুরিতে আক্রান্ত হয়ে ফাইনাল ম্যাচটিতে মাত্র ২৯ মিনিট খেলার সুযোগ পান মারিয়া। তার এই ইনজুরি দেশের জন্য যেমন তেমনি তার ক্লাবের জন্যও অশনি সংকেত।

কোপা আমেরিকার সেমি ফাইনালে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মারিয়া প্যারাগুয়ের বিপক্ষে ২ টি গোল করেন এবং একটি গোল তৈরি করে দেন। ম্যাচটিতে প্যারাগুয়ে ৬-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়।

ম্যানচেস্টার ইউনাইটেড প্রাক-মৌসুম অনুশীলন শুরু হবে সোমবার। দেশের হয়ে কোপায় অংশ নিতে ক্লাব থেকে ছুটিতে আছেন ডি মারিয়া। ২০১৫-১৬ মৌসুমে ক্লাবের হয়ে আক্রমণভাগের অন্যতম প্রধান এই কারিগর মারিয়ার ইনজুরি চিন্তায় ফেলতে পারে তার ক্লাবকে।

ইনজুরি সমস্যায় ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফুটবল বিশ্বকাপের ফাইনালে জামার্নির বিপক্ষে খেলার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছিলেন ডি মারিয়া।

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকাডি মারিয়াফুটবল
Previous Post

সাইবার অপরাধ দমনে ২০ বছর কারাদণ্ডের প্রস্তাব

Next Post

টাইগারদের লক্ষ্য ১৪৯ রান

Next Post

টাইগারদের লক্ষ্য ১৪৯ রান

ব্যাটিং ব্যর্থতায় ম্লান বোলিং সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT