চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজামামের ১ কোটির পুরস্কার নিয়ে বিতর্কের ঝড়

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:20 অপরাহ্ন 07, জুলাই 2017
in স্পোর্টস
A A
ইনজামাম

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও বিতর্ক সেই তাড়া করল পাকিস্তানকে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হককে পাকিস্তান মুদ্রায় এক কোটি টাকা দেয়া নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের জন্য সেদেশের প্রধানমন্ত্রী এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যেখানে ইনজামামকে এক কোটি এবং বাকি তিন নির্বাচক তৌসিফ আহমেদ, ওয়াসিম হায়দার এবং ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে দশ লাখ করে দেয়া হয়। এছাড়া বাকি সাপোর্ট স্টাফকে যা পুরস্কার অর্থ দেয়া হয়েছে, তা ইনজামামের তুলনায় কিছুই নয়। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য এই সিদ্ধান্তের কী মানে বুঝতে পারছি না। প্রধান নির্বাচককে এই বিশাল অর্থ দেও হল অথচ প্রধান কোচ এবং বাকি কোচিং স্টাফকে ৫০ লাখ করে দেয়া হল। এটা কেন হবে।

আর এক সাবেক কোচ এবং নির্বাচক মহসিন খানও একই প্রশ্ন তুলেছেন। মহসিনের বক্তব্য, যে কোচ দলের সঙ্গে সব রকম ভাবে জড়িয়ে, তাকেই কম অর্থ দেয়া হল। বেশি পেলেন নির্বাচকদের প্রধান। এটা কেন হল, সত্যি বোধগম্য হচ্ছে না।

পিসিবি একটি সূত্রের বরাতে ইংরেজি দৈনিক ডন জানায়, প্রধানমন্ত্রীর অফিসের প্রাথমিক বিজ্ঞপ্তি অনুযায়ী খেলোয়াড়দের ১ কোটি ও কোচদের ৫০ লাখ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরে মিডিয়া ম্যানেজার, ফিজিও এবং অন্য সদস্যদের পরিমাণ কমিয়ে দেয়া হয়। সেটা নির্বাচকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।’

বিতর্ক আছে ইনজামামের বেতন নিয়েও। অন্য নির্বাচকেরা যেখানে মাসে ৩ লাখ রুপি বেতন পান, সেখানে ইনজি পান ১২ লাখ রুপি।

Tags: ইনজামাম উল হকপিসিবি
Previous Post

বনানীতে ধর্ষণ: ৯ জুলাই আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আশা রাষ্ট্রপক্ষের

Next Post

সারাদেশের বন্যা পরিস্থিতি: ভাঙছে ব্রিজ, বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

Next Post
বন্যা

সারাদেশের বন্যা পরিস্থিতি: ভাঙছে ব্রিজ, বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

সোলাঙ্কি রায়

মেঘলা কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT