চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি ২০২০ তালিকায় ‘নগদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 22, অক্টোবর 2020
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ২০২০ সালে তাদের অন্যতম সেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে ঘোষণা দিয়েছে ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’। স্বল্প আয়ের মানুষদের জন্য আর্থিক খাতে উদ্ভাবন নিয়ে আসা ও বিনিয়োগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর একটি গ্রুপ ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’।

গত ২০ অক্টোবর ওয়াশিংটনের স্থানীয় সময়ে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়, যেখানে বাংলাদেশের দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-কে পেমেন্ট শ্রেণিতে সেরা হিসেবে ঘোষণা করা হয়।

ইন্টারন্যাশাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং একিওন (Accion) এর সহায়তায় মেটলাইফ ফাউন্ডেশন এবং ভিসা ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ প্রতিষ্ঠা করে। তাছাড়া ব্ল্যাকরক, জার্সি ওভারসিজ এইড এবং কমিক রিলিফ এক্ষেত্রে অর্থায়ন করেছে। ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ এ বছর দ্বিতীয়বারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করল।

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি-এর সেরা ৫০ ফিনটেক স্টার্টআপ হিসেবে স্থান পেতে বিশ্বের ১১১টি দেশের ৪০৩টি প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে, যেখানে অন্তর্ভূক্তি, উদ্ভাবন, সক্ষমতার মাত্রা এবং মানুষকে আকর্ষণ করার এমন চারটি বিষয়ের ওপর ভিত্তি করে সেরাদের বাছাই করা হয়।

নাম ঘোষণা করা এই কোম্পানিগুলো সম্পর্কে ‘ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’ বলেছে, বাছাইকৃত এই স্টার্টআপগুলো আর্থিকভাবে অনগ্রসর বিশ্বের ৩০০ কোটি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে নিয়ে এসেছে এবং তাদের জীবনকে স্বাভাবিকতা প্রদান করেছে।

ইনক্লুসিভ ফিনটেক ফিফটি’র এই স্বীকৃতি বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, আমরা খুবই আনন্দিত যে ইনক্লুসিভ ফিনটেক ফিফটি-এর মতো প্রতিষ্ঠান নগদ-কে তাদের বৈশ্বিক তালিকায় রেখেছে। গত দুই বছর ধরে আমরা আর্থিক অন্তর্ভূক্তির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি; সেক্ষেত্রে এটি আমাদের অক্লান্ত পরিশ্রমেরই একটি স্বীকৃতি।

তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহার করে ব্যাংকের সঙ্গে সম্পর্কহীন কোটি কোটি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তির মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে নগদ যে প্রযুক্তি ব্যবহার করে, সেটি নিঃসন্দেহে দেশের সেরা। একইসাথে নগদ-এর এই সেবা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আধুনিকতম।  ইনক্লুসিভ ফিনটেক ফিফটি-এর মাধ্যমে সেই স্বীকৃতিও মিলল।’

নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক আরও বলেন, আমার বিশ্বাস এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতি নগদ-কে দেশের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আরো উৎসাহী করবে, যেটি খুব দ্রুতই বাংলাদেশকে ক্যাশ-লেস সমাজে উন্নীত করতে সহায়তা করবে।

ভেঞ্চার ক্যাপিটাল, প্রযুক্তি এবং আর্থিক সেবাখাতের ৩৫ জন বিশেষজ্ঞের স্বাধীন একটি প্যানেল সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো বাছাই করেছেন। এই বাছাই প্রক্রিয়ার মূল বিষয় ছিল কোভিড-১৯ মহামারির ধাক্কায় স্বল্প আয়ের মানুষ এবং ব্যবসায়ীদের সেবায় ক্রেডিট, ইনসিওরেন্স, সঞ্চয় ও অন্যান্য সেবা দিতে পারার সক্ষমতা।

নগদসহ দক্ষিণ এশিয়ার দশটি স্টার্ট-আপের বাইরে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি কোম্পানি, ইউরোপ ও এশিয়ার ৫টি, ক্যারিবীয় ও লাতিন আমেরিকার ৮টি, উত্তর আমেরিকার ৬টি এবং দক্ষিণ আফ্রিকার ১২টি কোম্পানি বিশ্ব সেরা ৫০ এর তালিকায় স্থান পেয়েছে।

২০১৯ সালের ২৬ মার্চ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চমৎকার সব সেবার মাধ্যমে এরই মধ্যে নগদ নিজেদের দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেড় বছরের এই যাত্রায় সরকারি-বেসরকারি নানা উদ্ভাবনী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে রাষ্ট্রীয় সেবা নগদ।

Tags: নগদ
Previous Post

আগামী দুইদিনও বৃষ্টির সম্ভাবনা

Next Post

‘মাস্ক না পরলে সেবা নয়’ এমন নির্দেশনা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাস্ক না পরলে সেবা নয়’ এমন নির্দেশনা আসছে: স্বাস্থ্যমন্ত্রী

দুর্গোৎসবের আয়োজন নিরাপদ হোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT