চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইদানিং কাজ নির্বাচনে চুজি হয়েছি: উর্মিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 25, জুন 2018
in বিনোদন
A A

আগে অনেক কাজ করেছি। ইদানিং কাজ নির্বাচনে চুজি হয়েছি। এখন আমি বেছে বেছে কাজ করছি। শুরুর দিকে যেমন চুজি ছিলাম, এখন তেমনই হয়েছি। চ্যানেল আই অনলাইনকে নিজের কাজ নিয়ে কথাগুলো বলছিলেন লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর। অন্যান্যবার ঈদে উর্মিলা অভিনীত ২০-২২ টি নাটক প্রচার হয়েছে। কিন্তু এবার ১০-১২ টি’র বেশি নাটকে তিনি কাজ করেননি তিনি। উর্মিলা বলেন, কাজ হাতে নেয়ার আগে স্কিপ্টে বেশি মনোযোগ দিচ্ছি। এরপর ওভারঅল কনটেন্ট কেমন হবে সেটা বিবেচনা করে কাজ করছি।

চলছে ফুটবল বিশ্বকাপ। চারদিকে টানটান উত্তেজনায়, দেশ মেতেছে উন্মাদনায়। এর ভিড়েও মানুষ ঈদে প্রচার হওয়া নাটকগুলো দেখেছেন বলে মন্তব্য করলেন উর্মিলা। তার ভাষ্য, ফুটবল বিশ্বকাপের কারণে সংখ্যায় কম নাটক নির্মাণ হয়েছে। কিন্তু আমি মনে করি, যেগুলো নির্মিত হয়েছে এসব নাটক মানুষ দেখেছে। আমি আশা করেছিলাম আগের চেয়ে এবার রেসপন্স কম আসবে, কিন্তু তা হয়নি। ভালো রেসপন্স পেয়েছি।

উর্মিলা জানান, তিনি সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন ‘আমি সত্য’ নামের একটি নাটকে কাজ করে। এছাড়া ‘মিল্লাত মিয়ার বিয়ে’ নাটকও ভালো সাড়া মিলেছে।

ঈদের ছুটিতে চট্টগ্রামে বেড়াতে গিয়েছিলেন উর্মিলা। সেখানকার বন্ধুদের সঙ্গে চমৎকার সময় পার করে ঈদুল আজহার জন্য নাটকে শুটিং শুরু করেছেন। উর্মিলা বলেন, আগামী ঈদ নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। ভালো কিছু কাজ করবো। দর্শক গ্রহণ করবেন তেমন কাজই করবো। তাছাড়া পূজার জন্য নাটকেও কাজ করবো। গত দুই বছর ধরে পূজার জন্য বিভিন্ন চ্যানেল নাটক নির্মাণ করছে। যেটা তার আগে দেখা যেত না।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন উর্মিলা। এরপর নানা বৈচিত্রময় কাজ ও ভিন্ন ভিন্ন চরিত্র দিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। শুধু তাই নয়, নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের প্রচার সম্পাদক উর্মিলা শ্রাবন্তি কর। এই তারকার সমসাময়িক অনেকেই ছোটপর্দা ছাপিয়ে কাজ করছেন বড়পর্দাতেও।

কিন্তুকে এখনও চলচ্চিত্রে দেখা যায়নি কেন? এর ব্যাখ্যা দিলেন উর্মিলা এভাবে, সিনেমা নিয়ে তো প্রায় সময় আলোচনা হয়। কিন্তু ভালো কাজের অপেক্ষায় আছি। তাছাড়া আমার নিজের কিছু ল্যাকিংস আছে। সেগুলো ওভারকাম করে ভালো কাজ পেলে অবশ্যই কাজ করবো। চলচ্চিত্রে কাজ করতে গেলে যেমন শারীরিক ফিটনেস দরকার, তেমনি মানসিক ভাবেও প্রস্তুত থাকা দরকার। সামনের বছরটাতে দেখা যাক কিছু একটা হতে পারে!

যোগ করে উর্মিলা বলেন, এখন অনেক ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ ছবিটা দেখবো। সময় বের করতে পারছি না। এই ছবিটা দর্শকদের দেখার জন্য আমি ফেসবুকে শুরু থেকেই অগণিত পোষ্ট দিয়েছি। কারণ ছবিতে কাজ করেছে সিয়াম। সে ছোটপর্দায় কাজের সময় থেকে আমার খুব ক্লোজ বন্ধু। এই ছবির জন্য তার অনেক ডেডিকেশন আছে। শুনেছি ছবিটা ভালো যাচ্ছে। আমি অবশ্যই এই ছবিটা দেখবো।

Tags: উর্মিলা শ্রাবন্তী করপোড়ামন-২লিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

ইরানিদের হট্টগোলে ‘ঘুম নষ্ট’ রোনালদোর!

Next Post

অ্যাটাভিস্টকে কিনে নিল ওয়ার্ডপ্রেসের মূল প্রতিষ্ঠান

Next Post
ওয়ার্ডপ্রেস-অটোম্যাটিক-অ্যাটাভিস্ট

অ্যাটাভিস্টকে কিনে নিল ওয়ার্ডপ্রেসের মূল প্রতিষ্ঠান

সৃষ্টিশীলতার বাজারে আমি এক অপচয়: মোশাররফ করিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT