চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ে জিততে হবে টাইগারদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 পূর্বাহ্ন 16, মার্চ 2016
in স্পোর্টস
A A

শহীদ আফ্রিদির ১৮ বলে ঝড়ো ৪৯ রানের ইনিংস এবং দীর্ঘ দিন পর দলে ফেরা আহমেদ শেহজাদ এবং মোহাম্মদ হাফিজের অর্ধশতকে টিম টাইগার্সকে জয়ের জন্য ২০২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে জিতে বিশ্বকাপ শুরু করতে হলে টাইগারদের ইতিহাস গড়তে হবে। কেননা, টি২০তে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১৯০ রান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।

তামিমের ১৩ রান বাদে ফেরেন মাহমুদউল্লাহ। ইমাদ ওয়াসিমের বলে সারজিল খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।  তার বিদায়ে এখন ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।

শহীদ আফ্রিদির দ্বিতীয় শিকার তামিম ইকবাল। ডিপ স্কয়ারে আফ্রিদিকে তুলে মারতে গিয়ে ইমাদ ওয়াসিমের তালুবন্দী হন এ টাইগার ড্যাশিং ওপেনার। স্কোর বোর্ডে রান তখন ৫৮ রান।

তামিম ইকবালের সঙ্গে ৪৪ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন সাব্বির রহমান। আফ্রিদির বলে তিনিও বোল্ড হন। ফেরার আগে ১৯ বল খেলে তিনি সংগ্রহ করেন ২৫ রান।

ইনিংসের তৃতীয় বলেই আমির কারিশমায় প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার। স্কোর বোর্ডে রান তখন মাত্র ১।   অফ স্ট্যাম্পের বল দারুন ভাবে টার্ন নিলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য।

টসে হেরে ফিল্ডিং করতে নেমে শুরুতেই টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই পাক ওপেনার আহমেদ শেহজাদ এবং সারজির খান। 

তবে, তৃতীয় ওভারে সারজিল খানকে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলে প্রথম সাফল্য আসে বাংলাদেশের ঘরে। সারজিলের উইকেটটি তুলে নেন আরাফাত সানি। ফেরার আগে তিনি ১০ বল খেলে সংগ্রহ করেন ১৮ রান।

এরপরই টাইগার বোলারদে হতাশা উপহার দিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন মোহাম্মদ হাফিজ এবং আহমেদ শেহজাদ। ১৪তম ওভারের এক বল বাকি থাকতে সাব্বির রহমানের বলে মিড উইকেটে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। ফেরার আগে ৩৯ বল থেকে তিনি সংগ্রহ করেন ৫২ রান। স্কোর বোর্ডে রান তখন ১২১।

১৭তম ওভারে সীমানার কাছে মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার। সীমানার কাছে ছয় হতে যাওয়া হাফিজের পাওয়ার শট প্রথম সুযোগে থামান সৌম্য। এরপরই সীমানার বাইরে থেকে দৌড়ে এসে ক্যাচ নেন এ বাহাতি। আরাফাত সানির দ্বিতীয় শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৪ রান।

হাফিজ ফেরার বারো রান বাদেই ফেরেন  হাফিজের জায়গায় ব্যাট হাতে নামা উমর আকমল। মিড অফে তিনি তাসকিনের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। স্কোর বোর্ডে রান তখন ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান।

শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস থামে ২০১ রানে। শোয়েব মালিক ১৫ রানে অপরাজিত থাকেন।

টাইগারদের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আরাফাত সানি এবং তাসকিন আহমেদ।

Tags: টি২০ বিশ্বকাপ ২০১৬
Previous Post

সাব্বির হত্যা ধামাচাপায় ঘুষের মামলা চলবে

Next Post

ইতিহাস গড়ে জিততে হবে টাইগারদের

Next Post

সৌম্যর ফ্রেমে বাধিয়ে রাখা মুহূর্ত

সৌম্যর ফ্রেমে বাধিয়ে রাখা মুহূর্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT