চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস ইংল্যান্ডের পক্ষে নয়

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:07 অপরাহ্ন 14, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে: বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ২৪২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঘাসের উইকেট, কিউইদের পেস অ্যাটাক, আর মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এ রান তাড়া করা খুব সহজ হবে তা বলার সুযোগ ‍নেই! পেছনের ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, বিশ্বকাপ ফাইনালে রান তাড়ায় বরাবরই দুর্বল ইংল্যান্ড।

১৯৭৯ থেকে ১৯৯২। ১৩ বছরের ব্যবধানে তিন তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ইংল্যান্ড। অথচ ছুঁয়ে দেখা হয়নি ট্রফি। তিনবারই রান তাড়া করতে গিয়ে হেরেছে ইংলিশরা। লর্ডসেই ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৮৭ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯৪-এ গুটিয়ে যায় ইংল্যান্ড। তখন ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য ছিল ৬০ ওভার।

১৯৮৭ বিশ্বকাপে ভারতে ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে জয়ের কাছে গিয়ে ঘুরে আসে ইংল্যান্ড। মাত্র ৭ রানের জন্য বিশ্বকাপটা নিতে পারেনি তারা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে ইংলিশরা ২২ রানে হেরে যায় ২৫০ রান তাড়ায় নেমে।

৪০ বছর ধরে চলা অপেক্ষার প্রহর আর পূর্বসূরিদের আক্ষেপ মুছে ফেলার সুযোগ ইয়ান মরগানের দলের সামনে। লক্ষ্যটাও বড় নয়। চতুর্থ সুযোগে আক্ষেপ দূর করতে পারে কিনা দলটি, সেটিই এখন দেখার।

Tags: ইংল্যান্ড-নিউজিল্যান্ডবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯
Previous Post

অবকাঠামো, জ্বালানি ও তথ্য প্রযুক্তিতে বিনিয়োগের আগ্রহ কোরিয়ার

Next Post

এরশাদের মৃত্যুতে কী বলছেন নব্বইয়ের নেতারা?

Next Post

এরশাদের মৃত্যুতে কী বলছেন নব্বইয়ের নেতারা?

সাংবাদিক লাবলুর স্মৃতি রোমন্থনে অশ্রুসিক্ত সহকর্মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT