চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি বিশ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 10, এপ্রিল 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Empty street with closed shops in an urban area of Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মহামারী করোনাভাইরাস এই বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ‘তীব্র নেতিবাচক‘ অবস্থায় ফেলে দেবে বলে সতর্ক করেছে বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞ। মহামারীর দীর্ঘস্থায়ীত্ব বিগত সময়ের মহামন্দার পর সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বলে সতর্ক করেছে অর্থনীতি বিশারদরা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, ১৯৩০ এর দশকের মহামন্দার পর থেকে সবচেয়ে মন্দ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব।

তিনি বলছেন, প্রথমে মনে হয়েছিলো, ২০২১ সালে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু তার আর সম্ভাবনা নেই। বিভিন্ন দেশের লকডাউন ব্যবস্থা দেশে দেশে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলো শ্রমিক ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে।

জাতিসংঘের একটি সমীক্ষা বলছে, ৮১ শতাংশ প্রতিষ্ঠানে ৩.৩ বিলিন শ্রমিকের কাজ পুরোপুরি কিংবা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।

বিবিসিকে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক জর্জিভা বলেন, এতে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর তা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন হবে শত শত বিলিয়ন ডলার সহায়তা।

তিনি বলেন, মাত্র তিন মাসে আগে ২০২০ সালে আমরা ১৬০ সদস্য দেশের সন্তোষজনক মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি আশা করেছিলাম। কিন্তু করোনা সেটা ঘুরিয়ে দিয়েছে। আমরা এখন ভাবছি, এ বছর ১৭০টির বেশি দেশ মাথাপিছু আয়ের বৃদ্ধির নেতিবাচক অভিজ্ঞতা অর্জন করবে।

‘প্রকৃতপক্ষে  ১৯৩০ এর  মহামন্দার পর এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক পূর্বাভাস দেখছি। পরিস্থিতি যতটা খারাপ মনে হয়েছিলো তার চেয়ে বেশি খারাপ হতে পারে। কারণ মহামারী কতোদিন থাকবে তা অনিশ্চিত‘।

মূলত জর্জিভার এই আশঙ্কাকে আরো দীর্ঘায়িত করছে আমেরিকার বেকারত্ব হার বৃদ্ধি। দেশটিতে ৬.৬ মিলিয়ন লোকের বেকারত্বের শঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন ফেডারেল রির্জাভ বলেছে, করোনা মোকাবিলায় সহায়তার জন্য অতিরিক্ত ২.৩ ট্রিলিয়ন অর্থ ব্যয় হচ্ছে, তার ওপর ৯৫ শতাংশ লোক লকডাউনের আওতায় চলে যাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে বলেছে, কোভিড ১৯ এর বিস্তারের কারণে অর্ধ বিলিয়ন লোক দারিদ্রের দিকে ঝুঁকতে পারে এবং মহামারী শেষে বিশ্বের ৭.৮ বিলিয়ন লোক দারিদ্রের দিকে ঝুঁকতে পারে।

সপ্তাহের শুরুতে জাতিসংঘের শ্রমসংস্থা সতর্ক করেছে যে, এই মহামারীর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর সংকট হিসেবে দেখা দিয়েছে।

গত মাসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) সতর্ক করেছে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে কয়েক বছর সময় লেগে যাবে।

সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাঞ্জেল গুরি বলেছেন, ২০০১ সালের ৯/১১ এর সন্ত্রাসী হামলা এবং ২০০৮ সালের আর্থিক সংকটের পরে বিশ্ব অর্থনীতিতে বড় রকমের ধাক্কা এটি।

Tags: করোনাভাইরাস
Previous Post

করোনাভাইরাস: লকডাউন কতটা কাজে আসছে?

Next Post

করোনাভাইরাস: শিক্ষার্থীশূন্য ক্লাসে পাঠদান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শিক্ষার্থীশূন্য ক্লাসে পাঠদান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: জীবন না জীবিকা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT