চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইতিবাচক প্রতিযোগিতা’ উপভোগ করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 31, আগস্ট 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, কোচের নির্দেশনা নিচ্ছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং-বোলিং এমনকি কিপিং নিয়েও আছে দলের মাঝে প্রতিযোগিতা। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তা আরও তীব্র আকার ধারণ করেছে। নিজেদের মধ্যে মধুর লড়াই উপভোগ করছেন খেলোয়াড়রা, দাবি টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ওপেনার হিসেবে নামতে লড়াই লিটন, সৌম্য, নাঈমের মাঝে। মেহেদীরও অভিজ্ঞতা আছে ওপেন করার।

এমন প্রতিযোগিতা ইতিবাচক হিসেবেই দেখছেন মাহমুদউল্লাহ। জানালেন সবাই এটি বেশ উপভোগও করছে, ‘লিটন আমাদের আউটস্ট্যান্ডিং ওপেনার, সৌম্য দারুণ ফর্মে আছে এই বছরে। নাঈম আমাদের দলের টপ র‌্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান। শেখ মেহেদীও ওপেনিংয়ে ভালো অপশন। এগুলো নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। তারা খুব ভালো ছন্দে আছে।’

‘আমাদের নিশ্চিত করতে হবে যারা সুযোগ পায় তারা যেন দলের জন্য অবদান রাখে। আমরা যেন ইতিবাচক মানসিকতা দেখাতে পারি। এই মুহূর্তে সবাই ফোকাস। এই মুহূর্তে যে জিনিসটা খুব ভালো, আমাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা রয়েছে। সবাই এটা দারুণভাবে উপভোগ করছে।’

বোলারদের মধ্যেও আছে কঠিন লড়াই। মাহমুদউল্লাহর ব্যাখ্যায়, ‘শরিফুল চারটা ম্যাচেই ভালো বোলিং করেছে। মোস্তাফিজ আউটস্ট্যান্ডিং। তাসকিন দারুণ বোলিং করেছে। রুবেল আছে। সাইফউদ্দিন সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। আমাদের মধ্যে দারুণ প্রতিযোগিতা চলছে। ব্যাটিং-বোলিং, ফিল্ডিং সব বিভাগেই উন্নতির সুযোগ আছে।’

‘আমার মনে হয় এই জিনিসগুলো ভালো দিক, ভালো একটি দল হওয়ার ক্ষেত্রে। সবসময় মনে করি, র‌্যাঙ্কিং অনেক সময় দলের অবস্থার পরিষ্কার ছবি দেখায় না। যদি ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে পারেন, সেই খেলার ধারাবাহিকতা থাকলে নিশ্চিতভাবেই আপনি আগাবেন।’

উইকেটরক্ষকদের মাঝেও আছে প্রতিযোগিতা। নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে তিন কিপার হলেও লড়াইটা আপাতত মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের মাঝে। লিটন দাস এ সিরিজে কিপার হিসেবে বিবেচিত হচ্ছেন না।

কিউইদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ সোহান, পরের দুটিতে মুশফিক কিপিং করবেন। যার পারফরম্যান্স ভালো হবে, তিনি গ্লাভস নেবেন পঞ্চম ও শেষ ম্যাচে।

গ্লাভস নিয়ে প্রতিযোগিতা সম্পর্কে টাইগার অধিনায়ক বললেন, ‘দুজনই ভালো কিপিং করছে। মুশফিক দুর্দান্ত অনেক বছর ধরেই। লিটনের কিপিং নিয়ে কথা হয়নি (হেসে)। আমার মনে হয় সবাই এই মুহূর্তে একই। এটা নিয়ে কোনকিছু নেই। সবাই খুব ইতিবাচকভাবে নিয়েছে।’

‘প্রভাবের কিছু নেই। মুশফিক ওন্ডারফুল টিমমেট। মুশফিক খুশি মনেই তার অভিজ্ঞতা সোহানের সঙ্গে শেয়ার করছে। সোহান কিপিংয়ে দুর্দান্ত, মুশফিকও অসাধারণ।’

Tags: ডমিঙ্গোমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

কাবুল ছাড়ার আগে বিমান-হেলিকপ্টার নিষ্ক্রিয় করেছে যুক্তরাষ্ট্র

Next Post

দুই শিশু নিয়ে বাবা-মা গুলশানের বাসায় থাকবেন: হাইকোর্ট

Next Post
বিচারাধীন মামলার শুনানিতে আদালত ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শিশু নিয়ে বাবা-মা গুলশানের বাসায় থাকবেন: হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন চলাকালীন খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড-বধে ক্ষুধার্ত মনোভাব দেখতে চান অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT