চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিবাচকভাবে দেখছে আওয়ামী লীগ, আশাবাদি নয় বিএনপি

রাহুল রায় by রাহুল রায়
9:18 অপরাহ্ন 16, জুলাই 2017
in রাজনীতি
A A
ইতিবাচকভাবে দেখছে আওয়ামী লীগ, আশাবাদি নয় বিএনপি

নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে আওয়ামী লীগ। দলের নেতারা বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে বিএনপি বলেছে, সহায়ক সরকার ছাড়া শুধু রোডম্যাপ দিয়ে চলমান সংকটের সমাধান হবে না। নির্বাচনের কোনো পরিবেশ নেই বলেও অভিযোগ বিএনপির।

রোববার সকালে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আগামী মাসে ইসি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে ইসি। সরকারি দলের নেতারা মনে করছেন, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সঠিক ভাবেই এগোচ্ছে ইসি। তবে নির্বাচন কমিশনের সমালোচনা করে আসা বিএনপি নেতারা এই রোডম্যাপে মোটেও আশাবাদি নন।

আওয়ামী লীগ অবশ্য বলছে, এই রোডম্যাপেই নির্বাচন হবে আর সেই নির্বাচনে বিএনপিও অংশ নেবে। কিন্তু বিএনপি বলেছে, সহায়ক সরকার ছাড়া এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না তারা।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন যেদিন সিডিউল ঘোষণা করবে, তারপর থেকে এই অন্তবর্র্তীকালীন দলটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং তাদের কাজ হবে দৈনন্দিন কার্যকলাপ সম্পাদন করা। কিন্তু মূল কাজটা করবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, তারা (নির্বাচন কমিশন) নিষ্ঠা, সততা এবং দক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করবে। ক্ষমতাসীন সরকার তারা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। তারা নির্বাচনী যে রোড ম্যাপ ঘোষণা করেছে আমার মনে হয় তা বাস্তব সম্মত। তাই সকল দলেরই উচিত হবে তা গ্রহণ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটি সহায়ক সরকার প্রয়োজন। এই সহায়ক সরকার গঠনের বিষয়ে আলোচনা সব থেকে বড় প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু সেই দিক থেকে আলোচনা না করে যে রোডম্যাপ দেয়া হয়েছে, তাতে সমস্যার কোন সমাধান হবে না, সংকট নিরসন হবে না।

তিনি আরও বলেন, আমরা এখনও সভা করার অনুমতি পাইনা, আমাদের চেয়ারপারসন গতকাল বিদেশে গেলেন, নেতা-কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে তাকে বিদায় জানিয়েছে। এরকম একটা পরিস্থিতি-পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় নির্বাচনের আদৌ কোন পরিবেশ আছে কি না সেটাও তো আগে দেখতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: ২০১৯ নির্বাচনআওয়ামী লীগআওয়ামী লীগ-বিএনপিনির্বাচন কমিশনবিএনপি
Previous Post

ফেদেরারের মাথায় ‘অমরত্বের’ মুকুট

Next Post

পেসারদের নিয়ে ওয়ালশের বিশেষ ক্যাম্প

Next Post

পেসারদের নিয়ে ওয়ালশের বিশেষ ক্যাম্প

মাদারিপুর

মাদারীপুরে নেশার টাকা না পেয়ে ছেলের হাতে পিতা খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT