চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতনা গণহত্যা দিবস: স্বাধীনতার ৫০ বছরেও মেলেনি রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
9:18 পূর্বাহ্ন 23, মে 2022
in - সেমি লিড, জনপদ, নড়াইল
A A
ইতনা গণহত্যা স্মৃতিস্তম্ভ যেখানে শহীদদের নাম লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ইতনা গণহত্যা দিবস। মুক্তিযুদ্ধকালীন এই দিনে পাক হানাদার বাহিনী নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সেদিন পাক বাহিনীর বর্বরতার শিকার হন ইতনা গ্রামের ৩৯ জন নারী, পুরুষ, শিশু। মুক্তি সংগ্রামে আত্মউৎসর্গকারি এই মানুষগুলোকে স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রীয়ভাবে দেয়া হয়নি শহীদ স্বীকৃতি, তাদের স্মৃতি সংরক্ষণেও নেয়া হয়নি কোন উদ্যোগ।

একাত্তরের ২৩ মে, সবেমাত্র ভোরের আলো ফুঁটতে শুরু করেছে, তখনও চোখ থেকে ঘুমের রেশ কাটেনি ইতনাবাসীর। ঠিক সেই মুহুর্তে ভোরের নিস্তব্ধতা খানখান করে গর্জে ওঠে শত্রুর মেশিনগান।

পার্শ্ববর্তী ভাটিয়াপাড়া ক্যাম্প হতে গানবোট যোগে এসে হানাদার বাহিনী ইতনা গ্রামে ভয়াবহ আক্রমন চালায়। বারুদের কটু গন্ধ মুহুর্তে আচ্ছন্ন করে ফেলে গ্রামের সবুজ শ্যামলীমার ভোরের বাতাসের স্নিগ্ধতাকে। প্রাণভয়ে দিকবিদিগ ছুটতে থাকেন সবাই। এ সময় পাক বাহিনীর নির্বিচার গুলি বর্ষণে ঝরে পড়ে ৩৯টি তাজা প্রাণ।

স্থানীয়দের অভিযোগ ইতনার সেই সব শহীদদের স্মৃতি রক্ষার্থে নেয়া হয়নি কোন যথাযথ উদ্যোগ। রক্ষিত হয়নি রক্তেভেজা সেই ইতিহাস। ফলে অযত্ন অবহেলায় শহীদদের কবরগুলোর অস্বিত্ব আজ বিলিন হতে চলেছে। ব্যক্তিগত উদ্যোগে শহীদদের নামের একটি ফলক স্থাপন করা হলেও স্বাধীনতার ৫০ বছরে নির্মিত হয়নি কোন স্মৃতি স্তম্ভ, মেলেনি তাদের জাতীয় স্বীকৃতি। শহীদ পরিবারগুলোও দিন কাটছে সামাজিক নানা বঞ্চনা অবজ্ঞার মাঝে।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জেলা প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে।

Tags: নড়াইলশহীদ
Previous Post

আদালতে নেয়া হবে দুদকের মামলায় গ্রেপ্তার নর্থ সাউথের চার ট্রাস্টিকে

Next Post

শান্তি আলোচনা আবারো শুরু করতে প্রস্তুত রাশিয়া: মেডিনস্কি

Next Post
রাশিয়ার প্রতিনিধি শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি আলোচনা আবারো শুরু করতে প্রস্তুত রাশিয়া: মেডিনস্কি

ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, দুই ক্রিকেটার হাতে পুরস্কার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ৩২ মাস পর টেস্টে মোসাদ্দেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT