চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেনের পাকিস্তান সমর্থকরা সবাই উর্দুভাষী

ফজলুল বারী by ফজলুল বারী
10:57 পূর্বাহ্ন 16, মার্চ 2016
in স্পোর্টস
A A

কলকাতা থেকে: কলকাতার ইডেনের ধারণ ক্ষমতা ষাট হাজারের বেশি। সেখানে বুধবারের খেলায় ২৭ হাজারের বেশি দর্শক হয়েছিল। টসে জিতে প্রথমে ব্যাট করে মোহাম্মদ হাফিজ-আফ্রিদির ধুন্ধুমার ব্যাটিং’এ বাংলাদেশের সামনে রানের পাহাড় তুলে দিয়েছিল পাকিস্তান! বহুদিন পর সাকিবের অর্ধশতক সত্ত্বেও বাংলাদেশ সেই রান পাহাড় টপকাতে পারেনি!

কিন্তু এই ইডেনে বুধবারের খেলার চাইতে পাকিস্তান, পাকিস্তান ধ্বনির অবাক দর্শককূল হয়ে উঠেছে আলোচনার বিষয়বস্তু! যাদের কারো কারো হাতে পাকিস্তানের পতাকাও ছিলো!

ফেসবুকে এক পাকিস্তান সমর্থক লিখেছেন, যাক জানা গেলো কলকাতার দর্শকরা বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করে!

কিন্তু আমার গ্যালারির সরেজমিন অভিজ্ঞতা ভিন্ন। এই দর্শকরা কলকাতার আমজনতা বাঙ্গালি দর্শক না। এরা মূলত কলকাতাবাসী উর্দুভাষী দর্শক।

এরা সব সময়ই পাকিস্তানের সমর্থক। পারলে এরা পাকিস্তানের বিজয়ে কলকাতায় পাকিস্তানি পতাকাই উড়িয়ে দেয়! বুধবার ইডেনে সিংহভাগ দর্শক ছিল এরাই।

কলকাতার বাঙ্গালি দর্শক অনেকে মাঠে গিয়েছিলেন বাংলাদেশকে সমর্থন জানাতে। বাংলাদেশ হেরে যাচ্ছে দেখে বাংলাদেশিদের মতোই এরা মন খারাপ করে মাঠ ছেড়ে বেরিয়েছেন।

আবার মাঠ থেকে বেরিয়ে একদল বাংলাদেশ সমর্থক মেয়ে যখন রাস্তার এক জায়গায় ট্যাক্সির জন্যে দাঁড়িয়েছিলেন তাদের পাশ দিয়ে যাবার সময় একদল উর্দুভাষী যুবক নানান কটাক্ষ করছে দেখে তারা ভীতসন্ত্রস্ত গুঁটিসুটি মেরে দাঁড়িয়ে থাকেন। আবার তাদের যাতে কোন লাঞ্চনা না হয় তা পাহারা দিতেও দাঁড়িয়ে যান বাঙ্গালি একদল। আমরা সে মুহূর্তটিরও ভিডিও করে রেখেছি।

বুধবার টালিগঞ্জ থেকে মেট্রোরেলে ইডেনের উদ্দেশে এসপ্ল্যানেড স্টেশনে যাচ্ছিলাম। বাংলাদেশ দলের জার্সি পরা দেখে অনেকে ট্রেনের ভিড়ের মাঝেও উঁকিঝুকি মেরে দেখে নিচ্ছিলেন।

সঞ্জয় সরকার নামের পাশের এক যাত্রী আবেগ সামলাতে না পেরে বললেন, তার পূর্বপুরুষের বাড়ি সাতক্ষীরার দেবহাটায়। বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের নাম জানেন। একদলের পনেরজন খেলোয়াড়, সবাই বাঙ্গালি, এরচেয়ে বড় কি গৌরবের হতে পারে? আক্ষেপ করে বলেন তার আজ কাজ আছে বলে মাঠে যেতে পারছেন না। নইলে যেতেন!

আরেকজন বিধান ব্যানার্জি স্টেশনে একসঙ্গে হাঁটতে হাঁটতে বলেন, বাংলাদেশে যখন ভারত-পাকিস্তান খেলা হয় তখন বেশিরভাগ দর্শক পাকিস্তানকে সাপোর্ট করছে, টিভিতে এটা দেখে মন খারাপ হয়!

তাদের অনেকে নানান কথায় সান্তনা দিচ্ছিলেন! ইশ তামিম যদি আজ ভালো রান করতো! সৌম্যটার দুর্ভাগ্য, দাঁড়াতেই পারলো না। নতুবা সেই কি যে দারুণ এক ক্যাচ ধরেছিল সৌম্য!

আইপিএল এর কথাও এসেছে কথায় কথায়।

কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলা সাকিব আজ যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল তামিম বা কেউ একজন যদি তাকে সেভাবে সাপোর্ট দিতে পারতো তাহলে বাংলাদেশ নিশ্চয় জিততো!

Tags: ইডেনটি২০ বিশ্বকাপ
Previous Post

নিলামে বিশ্বের সবচেয়ে বড় হীরা

Next Post

ইডেনের পাকিস্তান সমর্থকরা সবাই উর্দুভাষী

Next Post

ভিডিওতে দেখুন সৌম্যের অসাধারণ ক্যাচ

ভিডিওতে দেখুন সৌম্যের অসাধারণ ক্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT