চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটভাটায় ব্যবহার হচ্ছে উর্বর মাটি, হুমকিতে চাষাবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 13, এপ্রিল 2016
in কৃষি
A A

দিনাজপুরে ফসলি জমির ওপর গড়ে উঠছে ইটভাটা। জমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় ব্যাহত হচ্ছে ফসল আবাদ। বিপর্যয়ের মুখে পড়ছে কৃষি ও পরিবেশ।

দিনাজপুরে আবাদি জমি ও বনাঞ্চলের মধ্যে গড়ে উঠেছে ছোট বড় প্রায় একশ’ ৬৩টি ইটভাটা। জমির উপরিভাগের মাটি ইট তৈরিতে ব্যবহার করায় জমির খাদ্যকণা ও জৈব উপাদান নষ্ট হয়ে যাচ্ছে। জমির উপরিভাগ কাটার ফলে নিচু হয়ে যাচ্ছে জমি।

কোনো কোনো কৃষক মাত্র ১৫ থেকে ১৮ হাজার টাকা বিঘায় আবাদি জমি বিক্রি করছে ভাটা মালিকদের কাছে। ইটভাটায় কর্মরত একজন শ্রমিক বলেন, জমির মালিকরা ১৫-২০ হাজার করে টাকা পাচ্ছে। তবে টাকার পরিমান নির্ভর করে গভীরতার উপর।

কৃষি বিভাগ জানায়, প্রতিটি ইটভাটা এক মৌসুমে ৩০ লাখ ইট উৎপাদন করে থাকে। সে হিসেবে দিনাজপুরে প্রায় একশ’ ৬৩টি ভাটার কাজে ব্যবহারের জন্য বছরে দুই থেকে আড়াই হাজার একর জমির মাটি ব্যবহার হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, কৃষক ভাইদের এটা জানাতে হবে যে জমির উপরিভাগেই উদ্ভিদের সব ধরনের খাদ্য উপাদান থাকে। এভাবে আবাদি জমির মাটি সরিয়ে ফেললে পুরো কৃষি সমস্যায় পড়বে।

বিশেষজ্ঞরা জানান, জমির উপরিভাগের মাটি কেটে ফেলা হলে আগামী ২০ বছরেও সেই জমির জৈব পদার্থের ঘাটতি পূরণ হবে না।হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন খান বলেন,  জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ায় যেসব উপাদান চলে যায়, এটা খুবই ক্ষতিকর।

ইটভাটার জন্য আবাদী জমির মাটি ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Tags: ইটভাটা
Previous Post

ইতিহাস গড়লো জো হার্টের ম্যানচেস্টার সিটি

Next Post

চৈত্র সংক্রান্তি-বর্ষবরণের প্রস্তুতি

Next Post

চৈত্র সংক্রান্তি-বর্ষবরণের প্রস্তুতি

মুকিত মজুমদার বাবুকে জাপান-বাংলাদেশ সোসাইটির সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT