চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইজিবাইক নিষিদ্ধ হলেও আমদানির বিষয় জানে না বিআরটিএ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
7:14 অপরাহ্ন 07, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মূল সড়কগুলো ছাড়া সারাদেশের বিভাগীয় শহর, জেলা-উপজেলা সদরসহ প্রায় প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা  ও রিকশা। বিদ্যুতের অপচয় রোধে এসব যানবাহন চলাচলে ব্যবস্থা নিলেও আমদানি বা বিক্রির ব্যাপারে জানে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিআরটিএ’র সহকারী পরিচালক (প্রশাসন) জনাব মোঃ রিয়াজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: বাংলাদেশের সড়কগুলোতে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাই আমরা এসবের রেজিস্ট্রেশনও দেইনা। এসব সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে নিবন্ধন নেয়। আর কীভাবে আমদানি হচ্ছে বা দেশের বাজারে বেচাকেনা হচ্ছে সে ব্যাপারেও আমরা বলতে পারবো না।

তিনি বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক আমদানির ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা এসব চলাচল বন্ধে জেলা প্রশাসনকে বলেছি। তারা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

তবে এ ব্যাপারে বানিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর আমদানী ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগে যোগাযোগ করা হলে কোন ‍উত্তর পাওয়া যায়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) প্রাণেশ রঞ্জন সূত্রধরকে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

সর্বশেষ গত বুধবার  বগুড়া শহরের সাতমাথায় অভিযান চালিয়ে অসংখ্য রিকশা, ভ্যান, অটো রিকশা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় জেলা প্রশাসন।

জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সিদ্ধান্ত অনুযায়ী বুধবার শহরের সাতমাথায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ১৭টি অটোরিকশা আটকের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। পৌর মেয়র মাহবুবর রহমানের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ হালিমুন রাজীব।

এ অভিযানের সময় ক্ষতিগ্রস্ত চালকেরা প্রশ্ন তোলেন, শহরের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে প্রতিদিন বিপুল পরিমাণ রিকশা কেনাবেচা হলেও সেখানে অভিযান না দিয়ে শুধু চালকদের কাছ থেকে রিকশা জব্দ করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে সংসদ অধিবেশনের এক  প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ,  জালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন,  বিদ্যুতের অপচয় রোধে সারা দেশে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা স্থানীয়ভাবে সংযোজন নিষিদ্ধ।

কিন্তু তারপরেও সারাদেশের সড়কগুলোতে প্রতিদিনই দেখা মিলছে নতুন নতুন ইজিবাইক, অটোরিক্সা এবং রিক্সা। এসব আমদানি ও বাজারজাতের ব্যাপারে দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে কর্তৃপক্ষ কেবল খেটে খাওয়া মানুষদের ওপর জুলুম করছেন বলে অভিযোগ রয়েছে।

Tags: বানিজ্য মন্ত্রণালয়বিআরটিএ
Previous Post

বিশ্বকাপেও পাকিস্তানের ভরসা আর্থার

Next Post

চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে নিষিদ্ধ চান নেইমার

Next Post
নেইমার মাঠে উদ্বিগ্ন, তদন্তের কারণে চাপের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে নিষিদ্ধ চান নেইমার

দুই ফুটবল খেলোয়াড় মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীর অমলেশ সেন পরলোকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT