চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী যাচ্ছে বাংলাদেশ থেকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 06, মে 2017
in আন্তর্জাতিক
A A
ভূমধ্যসাগরে মানবপাচার-নির্দেশ

অভিবাসী সঙ্কটের চতুর্থ বছরে পাল্টে গেছে ইউরোপে যাওয়া অবৈধ অভিবাসী ও শরণার্থীদের সংখ্যা। পাল্টেছে নারী-পুরুষ-শিশুর সংখ্যার অনুপাতও। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, ইউরোপে নৌপথে লুকিয়ে পৌঁছানোর নতুন একটি পথ আবিষ্কার হয়েছে। আর ইউরোপে যাওয়া শরণার্থীদের সংখ্যায় বর্তমানে এক নম্বরে আছে বাংলাদেশ।

গত বছরের প্রথম তিন মাসে অবৈধ উপায়ে ইতালি পৌঁছেছিল মাত্র একজন বাংলাদেশী। চলতি বছরে ওই সংখ্যা বেড়ে ২ হাজার ৮শ’ ছাড়িয়ে গেছে বলে এক এক্সক্লুসিভ প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

এর ফলে বাংলাদেশ হয়ে উঠেছে ইউরোপীয় উপকূলে বর্তমানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী পাঠানো একমাত্র উৎস দেশ।

এখন পর্যন্ত বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সিরিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেছে। সংখ্যার দিক থেকে এরপরে রয়েছে যথাক্রমে আফগান, ইরাকি, ইরিত্রিয়ান এবং সাব-সাহারান আফ্রিকানরা।

কিন্তু লিবিয়ার পাচারকারীরা তাদের ভয়াবহ মানব পাচার প্রক্রিয়া সময়ের সাথে সাথে আরও বিস্তৃত করায় এশীয় পাচারকারীরাও আগের তুলনায় বেশি সুযোগ পাচ্ছে।

ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা বাংলাদেশীরা জানিয়েছে, তারা একেকজন ঢাকা থেকে দুবাই বা তুরস্ক এবং সেখান থেকে লিবিয়া যাওয়ার জন্য পাচারকারীদের ১০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ লাখ ১৬ হাজার টাকা করে দিয়েছে। লিবিয়ায় চলমান ভয়াবহ সহিংসতা এবং বিশৃঙ্খলার ফলে সেখানে মানব পাচার চক্র খুব বেশি সক্রিয়। আর তাই সেখান থেকে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়া তুলনামূলক সহজ বলে উদ্ধারকর্মীদের জানায় তারা।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ইন্ডিপেন্ডেন্টকে জানায়, ইতালিতে পৌঁছানো আশ্রয়প্রার্থীরা এতদিন বেশিরভাগই আসত সাব-সাহারান আফ্রিকা থেকে। কিন্তু নতুন যাত্রাপথটি আবিষ্কারের কারণে তা পাল্টে গেছে।

‘এতে অভিবাসীদের বেশিরভাগ এখন আসছে বাংলাদেশ থেকে,’ বলেন আইওএম-এর মুখপাত্র

এর আগ পর্যন্ত ইউরোপে অভিবাসন প্রত্যাসীদের সবচেয়ে বেশি ছিল সিরিয়া ও সাব-সাহারান অঞ্চলগুলোর

ফ্লাভিও ডি গিয়াকোমো, ‘গত বছরের মার্চের শেষ পর্যন্ত মাত্র একজন বাংলাদেশী ইতালি পৌঁছেছিল। আর এ বছর ওই একই সময়ের মধ্যে সংখ্যাটি বেড়ে ঠেকেছে ২ হাজার ৮৩১ জনে।’

উদ্ধার করে সিসিলি এবং আপুলিয়ায় নিয়ে যাওয়া কয়েকজন অভিবাসী জানান, একটি ‘এজেন্সি’ জনপ্রতি আড়াই থেকে তিন লাখের বেশি টাকার (৩ থেকে ৪ হাজার মার্কিন ডলার) বিনিময়ে ওয়ার্কিং ভিসা দিয়ে তাদের লিবিয়া যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল।

আইওএম মুখপাত্র জানান, বাংলাদেশ থেকে অভিবাসীরা বিমানযোগে প্রথমে দুবাই ও তুরস্ক এবং সবশেষে লিবিয়ায় পৌঁছায়। সেখানে বিমানবন্দরে একজন ‘নিয়োগদাতা’ দেখা করে তাদের কাগজপত্র নিয়ে নেয়।

লিবিয়া এবং উপসাগরীয় অঞ্চলে এভাবে কাগজপত্র নিয়ে জোরপূর্বক শ্রমে লাগানো বেশ প্রচলিত একটি ব্যাপার। সেখানে অভিবাসীদের প্রায়ই পাচারকারীরা মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে যায়। তারপর তাদের আটকে রেখে দেশে থাকা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। অথবা সেই অভিবাসীদেরকে জোর করে যৌনকর্মসহ অন্যান্য কাজে লাগানো হয়।

ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত বাংলাদেশীদের কয়েকজন জানিয়েছে, তারা লিবিয়ায় খুব অল্প থেকে শুরু করে প্রায় চার বছরের মতো ছিল। আবার অনেকে জানায়, তারা শুধু ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে লিবিয়ায় কয়েক মাস থেকেছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর লিবিয়া বিষয়ক এক সিনিয়র গবেষক হানান সালাহ জানান, ২০১১ সালে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটি কাজের খোঁজে থাকা বাংলাদেশীদের গন্তব্যে পরিণত হয়েছে। গাদ্দাফি সরকার পতনের পর শুরু হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন থেকে শুরু করে পাচারকারীরা উপকূল অঞ্চলে মোটামুটি তল্লাশির ভয় ছাড়াই কাজ চালিয়ে যেতে পারছে।

Tags: অবৈধ অভিবাসীশরণার্থী
Previous Post

বার্সার সঙ্গে মেসির দর-কষাকষি চলছে?

Next Post

ইনকিলাবে গণচাকরিচ্যুতিতে ডিআরইউ’র উদ্বেগ

Next Post

ইনকিলাবে গণচাকরিচ্যুতিতে ডিআরইউ’র উদ্বেগ

রাইড শেয়ারিং নীতিমালা

উবারের বিরুদ্ধে তদন্ত করবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT