চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে মানবপাচারে দেশে সক্রিয় ২০টি সিন্ডিকেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 23, মে 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

মানবপাচারের সঙ্গে দেশের ভেতরে অন্তত ২০টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। বিদেশে বসে সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করছে বাংলাদেশিরা।

দেশের যে জেলাগুলো থেকে প্রবাসীর সংখ্যা বেশি, চক্রগুলো ওইসব জেলাকে ঘিরে বেশি সক্রিয়। অভিযানে মানবপাচারকারী চক্রের কিছু সদস্য ধরা পড়লেও বড় হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

তিউনিসিয়া সীমান্ত দিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে গত ১০ই মে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ৩৯ জন বাংলাদেশি। তাদের মধ্যে ১৫ জন প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন। ইতালীতে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ৮-১০ লাখ করে টাকা নিয়েছিলো মানবপাচারকারী চক্রের সদস্যরা।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সিলেট-নোয়াখালী, শরীয়তপুর এবং মাদারীপুর অঞ্চলের মানুষদের ইউরোপে যাওয়ার ঝোঁক বেশি। আর এই সুযোগ কাজে লাগাতে ওই অঞ্চলগুলো জুড়ে গড়ে উঠেছে মানবপাচারকারী সিন্ডিকেট।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ইউরোপে নিয়ে যাওয়ার কথা বললেও বাংলাদেশি মানবপাচারকারীদের গন্তব্য লিবিয়া। আর এই লিবিয়া যেতে তিনটি পথকে বেছে নেয়া হচ্ছে।

ওই পথগুলো হচ্ছে- বাংলাদেশ থেকে বিমানে ইস্তাম্বুল হয়ে লিবিয়া, বাংলাদেশ থেকে ভারত-শ্রীলংকা-ইস্তাম্বুল হয়ে লিবিয়া এবং বাংলাদেশ থেকে দুবাই হয়ে জর্ডান দিয়ে লিবিয়ার বেনগাজী হয়ে ত্রিপোলী।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, লিবিয়া থেকে বড় জাহাজ দিয়ে ভূমধ্য সাগর পাড়ি দেয়ার কথা বললেও মূলতঃ বাতাস দিয়ে ফোলানো নৌকায় লিবিয়া থেকে ইতালী বা গ্রীসে পাঠানোর চেষ্টা করে মানবপাচারীকারী চক্র।

সম্প্রতি মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে এনামুল হক সিলেট ইয়াহিয়া ওভারসিজ নামের ট্রাভেল এজেন্সির মালিক, অন্য দু’জন দালাল।

র‌্যাব বলছে, ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নিহত কয়েকজন বাংলাদেশিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে লিবিয়া পাঠিয়েছিলো এই চক্র।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: মানবপাচার
Previous Post

ইসলামের বিধানে পরিবেশ সুরক্ষা

Next Post

সংসদের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট অনুমোদন

Next Post
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, বিশাল আকারে দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট অনুমোদন

ফাইল ছবি

মোদি-হাসিনার এত মিল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT