চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের ফুটবল: মাঝপথেই শিরোপার ঠিকানা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 25, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A

মৌসুম শেষ হতে এখনও অনেক বাকি। এই সময়ে পয়েন্ট টেবিলে পরিবর্তন আসবে, দলগুলোর লড়াই অনেক বিস্ময় উপহার দেবে, সেই সঙ্গে আরও অনেক ঘটনার জন্ম হবে। কিন্তু ক্রিসমাসের এই ছুটির সময়েই মনে হচ্ছে ইউরোপের শীর্ষ লিগগুলোর শিরোপার ফয়সালা হয়ে গেছে।

ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও ফ্রান্সে পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলো তাদের প্রতিপক্ষ থেকে এতটাই এগিয়ে আছে যে, সাদা চোখেও শিরোপার মীমাংসা দেখা যাচ্ছে। ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তাদের কঠোর পরিশ্রমের ফসল তুলে এখন মহা আনন্দে ক্রিসমাস কাটাচ্ছে।

লা লিগায় শনিবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয় তাদেরকে আরও গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট এনে দিয়েছে। আর্নেস্টো ভালভার্দের দলের এখন ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট আর দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে কাতালানরা।

ফ্রান্সেও অবস্থাটা প্রায় এক। পিএসজি এখন পর্যন্ত ম্যাচ খেলেছে ১৯টি। তাতে ৫০ পয়েন্ট নিয়ে সবার উপরে উনাই এমেরির দল। দ্বিতীয়স্থানে থাকা মোনাকো ও লিঁও’র পয়েস্ট সমান ৪১।

স্পেন-ফ্রান্সের চেয়ে জার্মানিতে ফারাকটা আরও বড়। শুরুটা তেমন ভাল না করলেও এখন ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখই। দ্বিতীয়স্থানে থাকা শালকে জিরো ফোরের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে জার্মান কাইজাররা। বুন্দেস লিগার পরের চারটি দলের পয়েন্ট আবার ৩০’র নিচে। বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার লেভারকুচেন, আরবি লিপজিগ ও বরুসিয়া মেনশেনগ্লাদবাখ। তাদের সবার পয়েন্ট সমান ২৮। মানে লড়াই থেকে পুরোপুরি বিচ্ছিন্ন তারা।

ইউরোপিয়ান লিগগুলোর মধ্য যেখানে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে সেটা ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু মৌসুমের প্রায় মাঝে পথেই ইউরোপের একমাত্র শিরোপাজয়ী হিসাবে দেখাচ্ছে যে দলটিকে সেটা ম্যানচেস্টার সিটি।

ইউরোপের লিগগুলো এবার যে দুটি দল অপরাজিত আছে তার একটি বার্সেলোনা, অন্যটি ম্যানসিটি। পেপ গার্দিওলার দল মাত্র একটি ম্যাচ ড্র করেছে। তাও আবার সেই আগস্টে এভারটনের বিপক্ষে।

ইপিএলে ১৩ পয়েন্টে এগিয়ে আছে ম্যানসিটি। তাদের পয়েন্ট এখন ৫৫। দ্বিতীয়স্থানে আছে তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেট।

Previous Post

বড়দিনের উপহার চুরি!

Next Post

‘আশ্বাসে’ অনশন ভাঙছেন প্রাথমিকের শিক্ষকরা

Next Post

‘আশ্বাসে’ অনশন ভাঙছেন প্রাথমিকের শিক্ষকরা

দেশের প্রথম ছয় লেন উড়ালসেতুর উদ্বোধন ৪ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT