চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপার শিরোপা থেকে এক কদম দূরে ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 12, মে 2017
in স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলা অনেকটাই ধূসর তাদের জন্য। কিন্তু ইউরোপা লিগের শিরোপা জিতে সেটা করে দেখানো সম্ভব। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যে সরাসরি ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। ম্যানইউ এখন সেই সুযোগ অর্জন থেকে এক কদম দূরে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে হোসে মরিনহোর দল।

ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ইউরোপার ফাইনালের টিকিট পেয়েছে ম্যানইউ। সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাবটির মাঠ থেকে রেড ডেভিলরা জিতে এসেছিল ১-০ গোলে।

শিরোপা নির্ধারণী ম্যাচে মরিনহোর দলের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। স্টকহোমে আগামী ২৪মে হবে ফাইনালটি।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ১৭ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে মারোয়ান ফেলাইনির মাথা ছুঁয়ে আসা বলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ৮৫ মিনিটে ফাকুন্দো রনকাগলিয়া সমতা ফেরালেও ফাইনালে উঠতে সেটি যথেষ্ট ছিল না সেল্টার জন্য।

শেষদিকে দুই দলের, ম্যানইউর এরিক বেইলি ও সেল্টার রনকাগলিয়ার লালকার্ড ছাড়া আর কোন উত্তেজনা ছিল না।

রাতের আরেক সেমিতে ফ্রান্সের লিওর মাঠে ৩-১ গোলে হেরেছে আয়াক্স। তবে দুই লেগ মিলিয়ে অগ্রগামীতায় ফাইনালে গেছে আয়াক্স। প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল নেদারল্যান্ডসের দলটি।

Tags: ইউরোপা লিগম্যানইউ
Previous Post

কলকাতায় মিমের অভিযান শুরু হচ্ছে ১৫ মে

Next Post

ভোলায় মুগডালের ভালো ফলন

Next Post

ভোলায় মুগডালের ভালো ফলন

ক্যাটরিনা কাইফ

সিদ্ধান্ত বদলে দিলেন ক্যাটরিনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT