চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচন: ৬শ’ আসনের ৪শ’টিতেই জয়ী আ. লীগ

ইলিয়াস কমল by ইলিয়াস কমল
9:07 পূর্বাহ্ন 24, এপ্রিল 2016
in রাজনীতি
A A

প্রথম দু’ধাপের মতো তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের জয়ের পাল্লাই ভারী। এ দফার নির্বাচনে সহিংসতা কিছুটা কমলেও ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও পুরোপুরি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচন হয়েছে ৬১৬ টি ইউনিয়নে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয় পেয়েছে ৩৬৩ টিতে, বিএনপি ৫৭ টিতে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন শতাধিক ইউনিয়নে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৭ জন আওয়ামী লীগ দলীয় প্রার্থী। ৫ টি ইউপির ফলাফল স্থগিত করা হয়েছে।

সিলেট হবিগঞ্জের তিনটি ইউপিতে বিএনপি, তিনটিতে স্বতন্ত্র ও অন্য ইউপিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। সুনামগঞ্জে আওয়ামী লীগ, বিএনপির সঙ্গে অন্যরাও ছিলো শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতায়।

সিরাজগঞ্জের অধিকাংশ ইউনিয়নেই জয় পেয়েছে আওয়ামী লীগ, রাজশাহীতেও সর্বোচ্চ জয় আওয়ামী লীগ প্রার্থীদেরই।

বগুড়ায় সিংহভাগ ইউনিয়নেরই বিজয়ী আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পাশাপাশি জয় পেয়েছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোও।

রংপুর, দিনাজপুর, লালমনিরহাটেরও আওয়ামী লীগের প্রার্থীদের অধিকাংশই বিজয়ী হয়েছেন। ময়মনসিংহ, মুন্সিগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের পাল্লা ভারী হলেও মানিকগঞ্জে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়েছে বিএনপিসহ অন্যরাও।

কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, মাগুড়ার অধিকাংশ আসনেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা।

কক্সবাজার, খাগড়াছড়িতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো বেশ কিছু আসনে জয় পেলেও কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামের সিংহভাগ আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন।

Tags: ইউপি নির্বাচন
Previous Post

বার্সার আধাডজন, কষ্টে জিতলো রিয়াল

Next Post

নাটোরে বোরো ধান উৎপাদনের খরচ উঠছে না

Next Post

নাটোরে বোরো ধান উৎপাদনের খরচ উঠছে না

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যায় আইএসের দায় স্বীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT