চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনুস খান ফিরলেও হাফিজের দ্বিশতক

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
2:58 পূর্বাহ্ন 30, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

আজাহার আলীর পর অভিজ্ঞ ইউনুস খানকে ফেরালেন তাইজুল। তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে গেছেন ৩৩ রান করা সাবেক পাকিস্তানি এ অধিনায়ক।

শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৭৩ রান। মোহাম্মদ হাফিজ ২০৯ রানে অপরাজিত আছেন।

দলীয় ২৭৭ রানে আজাহারের ফেরার পর উইকেটে আসেন ইউনুস। তবে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া মোহাম্মদ হাফিজকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তিনি।

তৃতীয় দিনের শুরু থেকেই সতর্ক থেকে ব্যাট করছিলেন গতকাল থেকে উইকেটে জেঁকে বসা সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ এবং আজহার আলি। ওই জুটি দলীয় স্কোর বোর্ডে যোগ করে ২২৭ রান।

এর আগে ১০৫ রানে পিছিয়ে থেকে মিসবাহ বাহিনী তৃতীয় দিন শুরু করে।

দ্বিতীয় দিনে হাফিজের শতকে শক্ত অবস্থান নেয় পাকিস্তান। টাইগারদের প্রথম ইনিংসে করা ৩৩২ রানের জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে তোলে ২২৭ রান।

দ্বিতীয় দিনে শুধুমাত্র এক উইকেটের সাফল্য নিয়ে চাপের মধ্য থেকে দিন শেষ করে বাংলাদেশ। পাকিস্তানি ওপেনার সামি আসলামকে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি করেন তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে অভিষিক্ত এ ব্যাটসম্যান করেন ২০ রান।

এরপর হাফিজের সাথে ২২৭ রানের জুঁটি গড়ে ফেরেন ওয়ানডে অধিনায়ক আজাহার আলী। ব্যক্তিগত ৮৩ রানে শুভাগত হোমের শিকারে পরিনত হন তিনি। এছাড়া আরও কিছু সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি মুশফিকের দল।

আঙুলে চোঁটের কারণে মাঠ ছাড়েন মুশফিক। যদিও এক্স-রের পরে সে আঘাত গুরুতর নয় বলে জানিয়ে ছিলেন মিডিয়া ম্যানেজার। আরও সুস্থতার কারণে তাকে এখন পর্যন্ত বিশ্রামে রাখা হলেও দলের প্রয়োজনে আবারও মাঠে দেখা যাবে তাকে।

এর আগে টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৬ রান। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৬ রান যোগ করে ৩৩২ রানে অলআউট হয়ে যায় মুশফিক বাহিনী।

Tags: খুলনা টেস্টবাংলাদেশ-পাকিস্তান
Previous Post

অনন্য অর্জনের সামনে বার্সা ত্রয়ী

Next Post

ধ্বংসস্তুপ থেকে ৫ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার

Next Post

ধ্বংসস্তুপ থেকে ৫ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার

সাড়ে ৩ হাজার ভোট পেলেও জনগণ বামদের সঙ্গে থাকার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT