চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড হাসপাতাল অগ্নিকাণ্ড: রোগীর মৃত্যুতে ক্ষতিপূরণের আদেশ স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 21, জুলাই 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

এর আগে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে এবিষয়টি আগামি ১৬ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

ভার্চুয়াল শুনানিতে আজ ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, তানজিব উল আলম ও মোস্তাফিজুর রহমান খান। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, আইনজীবী অনীক আর হক, হাসান এম এস আজীম, মুনতাসির আহমেদ ও নিয়াজ মোহাম্মদ মাহাবুব।

এর আগে গত ১৫ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের পর রিটকারী আইনজীবী নিয়াজ মুহাম্মদ মাহবুব চ্যানেল আই অনলাইকে বলেন, ‘এর আগে গত ২৯ জুন আদালত ক্ষতিপূরণ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে ইউনাইটেড হাসপাতালকে সমঝোতা করতে বলেছিলেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সব ক্ষতিগ্রস্ত পরিবারকে চিঠি দেয়। পরবর্তীকালে ইউনাইটেড হাসপাতালের সাথে আলোচনায় বসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তবে আলোচনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ যে অর্থ দিতে চেয়েছিল তাতে চারটি পরিবার রাজি ছিলনা। শুধু মনির হোসেনের পরিবার ২০ লাখ টাকায় সমঝোতা করতে রাজি হয়। এমন প্রেক্ষাপটে আদালত ক্ষতিগ্রস্ত অন্য চারটি পরিবারকে ৩০ লাখ টাকা করে ১৫ দিনের মধ্যে দিতে ইউনাইটেড হাসপাতালের প্রতি নির্দেশ দেন।’

গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পাঁচ রোগীর মৃত্যু হয়। নিহতরা হলেন- মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫)।

অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করে। তবে অগ্নিকাণ্ডে নিহত ভেরুন অ্যান্থনি পলের পরিবার করেন ‘অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে’ মামলা। সে মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), পরিচালক, করোনা ইউনিটে সে সময় কর্মরত ডাক্তার-নার্স, সেফটি ও সিকিউরিটি কর্মকর্তাদের আসামি করা হয়।

অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত পাঁচ জনের পরিবারের জন্য দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ এবং ঘটনার বিচারিক তদন্তসহ কয়েকটি বিষয়ে প্রতিকার চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে ৪ টি রিট করা হয়। এর মধ্যে একটি রিট করেন ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব। আরেকটি রিট করেন ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ। অন্য দুটি রিট করেন অগ্নিকাণ্ডে নিহতের পরিবারের সদস্য ফৌজিয়া আকতার ও মো: আলমগির। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে এসব রিটে বিবাদী করা হয়।

এরপর এসব রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ১৪ জুনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশের মহাপরিদর্শক ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের বিষয়ে পৃথক প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পরে প্রতিবেদনগুলো আদালতে আসার পর শুনানি নিয়ে হাইকোর্ট ক্ষতিপূরণ প্রশ্নে হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে ‘সমঝোতা’ করতে নির্দেশ দেন। সেই সঙ্গে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে করা মামলাটির তদন্ত দ্রুত শেষ করতে বলা হয়। এরপর আদালতকে ‘সমঝোতার’ বিষয়ে নেয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হলে চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ইউনাইটেড হাসপাতালের প্রতি গত ১৫ জুলাই নির্দেশ দেন হাইকোর্ট।

Tags: আগুনইউনাইটেড হাসপাতালহাইকোর্ট
Previous Post

করোনাভাইরাস: নতুন শনাক্ত ৩০৫৭, মৃত্যু ৪১

Next Post

‘ইনক্রেডিবল’ স্টোকসের সামর্থ্য ছুঁতে পারে আকাশ

Next Post
স্টোকসের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট মাঠে ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইনক্রেডিবল’ স্টোকসের সামর্থ্য ছুঁতে পারে আকাশ

বৃষ্টিতে ভিজে মুশফিকের খুশি, মাঠে খেলা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝুম বৃষ্টিতেও অবিচল মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT