চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে অগ্নিকাণ্ড: ৪ পরিবারকে ২৫ লাখ টাকা করে দিতে নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 29, এপ্রিল 2021
in - সেমি লিড, আদালত
A A
ইউনাইটেডে অগ্নিকাণ্ডের ঘটনা, ধোঁয়া ও আগুনের লালচে আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আপাতত ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

এবিষয়ে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের লিভটু আপিল (আপিল করার অনুমতি চেয় আবেদন) নিষ্পত্তি করে বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ। আগামী এক মাসের মধ্যে এই টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবীরা। আদালতে ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও তানজিব-উল আলম। আর রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক, হাসান এম এস আজীম, মুনতাসির উদ্দিন আহমেদ, সৈয়দ রিদওয়ান হোসেন, রাকিব হাসান, নিয়াজ মোহাম্মদ মাহাবুব ও শাহিদা সুলতানা।

গত বছরের ২৭ মে হাসপাতালটির মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্টে থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়। তারা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভারনন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)। আগুনে মৃত এই ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা পৃথক চারটি রিট করেন। সেসব রিটের শুনানি নিয়ে ১৫ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ভুক্তভোগী পরিবারগুলোকে আপাতত ক্ষতিপূরণ হিসেবে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তবে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ আবেদন করলে গত ২১ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রেখে ইউনাইটেডের আবেদনটি নিষ্পত্তি করে দেন। সেই সাথে হাইকোর্টের যেকোনো নিয়মিত রিট বেঞ্চে রিট আবেদনকারী পক্ষের রিটটিগুলো উপস্থাপন করার স্বাধীনতা দেওয়া হয়। পরে রিট আবেদনকারীরা বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট শুনানির জন্য উপস্থাপন করেন। আদালত উভয় পক্ষকে শুনে গত ১১ জানুয়ারি রুলসহ ক্ষতিপূরণের আদেশ দেন। আদালত তার আদেশে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। আর মারা যাওয়া পাঁচ রোগীর মধ্যে একজনের পরিবার আগেই ইউনাইটেডের থেকে ক্ষতিপূরণ নিয়েছেন বলে সে বিষয়টি হাইকোর্টের আদেশে দেননি।
কিন্তু এরপর ইউনাইটেডের করা আবেদন শুনে আপিল বিভাগের চেম্বার আদালত ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের দেয়া সর্বশেষ আদেশ স্থগিত করেন। এরপর বিষয়টি আপিল বিভাগে এলে সর্বোচ্চ আদালত আজ আদেশ দেন।

Tags: আগুনইউনাইটেড হাসপাতালকরোনাসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

ঢাবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

Next Post

‘দেশে সিনোফার্মের ৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে’

Next Post
সিনোফার্ম ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি, বাংলাদেশে টিকা কার্যক্রমের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে সিনোফার্মের ৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে’

ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT